ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহা-হিসাব নিরীক্ষক কার্যালয়ে ৩৪৭ পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নতুন ট্রাফিক ও সম্পত্তি আইন পাস করল কাতারের শুরা কাউন্সিল শিল্পাঞ্চল ও কেপিআই নিরাপত্তায় আনসার সদস্যদের সর্বোচ্চ প্রস্তুতি: মহাপরিচালক সুন্দরবনে দুই বাহিনীর গোলাগুলির ঘটনায় পাঁচ জেলে অপহৃত এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির মোংলা বন্দর হবে দেশের নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী মুচলেকা দিয়ে আদালত থেকে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি মানিকগঞ্জে ট্রিপল মার্ডার: চার ভাইসহ পাঁচজনের মৃত্যুদণ্ড ও আটজনের যাবজ্জীবন খুলনায় চুইঝালের শতকোটি টাকার বাণিজ্যিক সম্ভাবনা রেল দরপত্র জালিয়াতির তদন্ত নিয়ে গড়িমসি, জানেন না সময়সীমা জিএম

“পিছিয়ে পড়া অসহায় মানুষদের শেষ নিরাপদ আশ্রয়স্থল শেখ হাসিনা”-এমপি হেলাল

নওগাঁ থেকে সুবীর দাস
  • আপডেট সময় : ০৪:০২:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩ ২১৬ বার পড়া হয়েছে

“পিছিয়ে পড়া অসহায় মানুষদের শেষ নিরাপদ আশ্রয়স্থল শেখ হাসিনা”-এমপি হেলাল

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“পিছিয়ে পড়া অসহায় মানুষদের শেষ নিরাপদ আশ্রয়স্থল শেখ হাসিনা”-এমপি হেলাল

আত্রাই-রাণীনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া লাল-সবুজের বাংলার মানুষদের নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে মানবতার মা জননেত্রী শেখ হাসিনা।

তিনি সরকার গঠন করার পর থেকে এদেশের পিছিয়ে পড়া মানুষদের জন্য সামাজিক সুরক্ষা নামক কর্মসূচি গ্রহণ করেন। যার আওতায় বর্তমানে দেশের সকল শ্রেণিপেশার পিছিয়ে পড়া, অসহায়, গরীব, খেটে-খাওয়া মানুষদের সরকারী ভাবে সুবিধা প্রদান করা হচ্ছে।

আজ দেশের কোন মানুষই শেখ হাসিনার ভালোবাসার উপহার পাওয়া থেকে বঞ্চিত হননি। তাই নিজেদেরকে এবং রক্তের বিনিময়ে পাওয়া এই বাংলাকে নিরাপদ রাখতে হলে, মায়ের ভালোবাসায় ঘেরা নিরাপদ বেষ্টনীতে থাকতে হলে এবং দেশের সার্বিক উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে আগামীতেও বঙ্গবন্ধুর প্রতিক, উন্নয়নের প্রতিক নৌকায় ভোট দেওয়ার কোন বিকল্প নেই।

তাই আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার হাতকে আবারো শক্তিশালী করতে সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান তিনি।

এমপি হেলাল বুধবার ৮ নভেম্বর দুপুরে নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ সংলগ্ন গোন্ডগোহালী স্কুল মাঠে সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় উপকারভোগীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এই কথাগুলো বলেন।

এসময় তিনি জননেত্রী শেখ হাসিনার সুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক নাদিমের সভাপতিত্বে ও ইউনিয়ন আ’লীগের সম্পাদক জাহাঙ্গির আলমের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. এবাদুর রহমান এবাদ, ভাইস চেয়ারম্যান হাফিজুল শেখ, মমতাজ বেগম, সমাজ সেবা কর্মকর্তা সোহেল রানা, উপজেলা আ’লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী প্রামাণিক প্রমুখ।

এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, উপজেলা ও কালিকাপুর ইউনিয়ন আ’লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য মোরশেদ আলম আনুষ্ঠানিকভাবে আ’লীগে যোগদান করেন।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে বিশা ইউনিয়নের মোট ৫হাজার ৪শতজন উপকার ভোগীরা বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ বিভিন্ন বিষয়ে ভাতার সুবিধা, টিসিবি, ভিজিডি/ সুবিধাসহ বিভিন্ন বিষয়ে সুবিধা গ্রহণ করে আসছে।

এছাড়াও প্রতিনিয়তই নতুন করে যোগ্য সেবাগ্রহীতাদের সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে বিভিন্ন সুবিধার আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক নাদিম।

অনুষ্ঠানে ইউনিয়নের উপকারভোগীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রায় ছয় হাজার লোক সভায় অংশগ্রহন করে। সভায় ভিজিডি, ভিজিএফ, বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যাক্তা, প্রতিবন্ধি ভাতাসহ সামাজিক সুরক্ষা কর্মসূচীর বিভিন্ন ভাতাভোগীরা ভাতা পেয়ে কতটুকু উপকৃত হয়েছেন, ভাতা পাওয়ার পর তাদের জীবন-যাপনের কথা এবং আগামীতে আরো কি কি করলে তারা আরো ভালো থাকতে পারবেন এবং অন্যান্য বিষয়ে সুবিধাভোগীদের মতামতও শোনেন সাংসদ হেলাল।

এর আগে প্রধান অতিথি রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে আত্রাই উপজেলার ৫হাজার ১০জন ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এই কৃষি প্রণোদনার আওতায় উপজেলার কৃষকরা বিনামূল্যে, শীতকালিন পেঁয়াজ, মুগ, মসুর, খেসারি, গম, ভুট্টা, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম বীজ ও রাসায়নিক সার পাচ্ছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

“পিছিয়ে পড়া অসহায় মানুষদের শেষ নিরাপদ আশ্রয়স্থল শেখ হাসিনা”-এমপি হেলাল

আপডেট সময় : ০৪:০২:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩