পাটলাই নদী পরিদর্শন করলেন এমপি রতন ও বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পাটলাই নদী পরিদর্শন করলেন এমপি রতন ও বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান  : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী সিনিয়র অফিসার নিয়োগ: ২,১১৪ প্রার্থীর আবেদনে ছবি ও স্বাক্ষরের ত্রুটি, সংশোধনের নির্দেশ কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের প্রাণহানি সাঁওতাল জনগোষ্ঠীর জীবন-সংগ্রাম নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘মন পাখি ১ সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা ঢাকার পানি সংকট নিরসনে সাড়ে ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে ডেনমার্ক লোহাগড়ায় বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, চালকসহ বাস আটক সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ম্যারাডানোর মৃত্যু মামলা: চিকিৎসার নথিতে বাবার রিপোর্ট নিয়ে বড় বিভ্রান্তি

পাটলাই নদী পরিদর্শন করলেন এমপি রতন ও বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান 

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
পাটলাই নদী পরিদর্শন করলেন এমপি রতন ও বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান 

সুনামগঞ্জের তাহিরপুরের পাটলাই নদীতে দীর্ঘ ৫ কিলোমিটার নৌ-জট পরিদর্শন করেছেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক।

৭ই ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের সুলেমানপুর বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া পাটলাই নদীর উপর হাওরে উড়াল সেতুর স্থানও পরির্শন করেন।

স্থানীয়রা জানান, প্রতি বছর ফেব্রুয়ারী মাস এলেই নদীর পানি তলানিতে চলে যায়।

এমতাবস্থায় দেশের অন্যতম স্থল শুল্কষ্টেশন বড়ছড়া ও চারাগাঁও থেকে নদীপথে দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়া কয়লা ও চুনাপাথরের নৌকা পাটলাই নদীর বোয়ালমারা হইতে পুকরার মূখ পর্যন্ত নৌজটের সৃষ্টি হয়।

এ থেকে কয়লা ও চুনাপাথরের নৌকা ১০ থেকে ১৫ দিন পর্যন্ত নদীর তীরে নোঙ্গর করে রাখতে হয়।

বিষয়টি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানকে অবগত করানোর পর সরজমিন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান পরিদর্শনে আসেন।

পাটলাই নদী তীরে সহস্রাধিক নৌকার মাঝি ও স্থানীয়দের উপস্থিতিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খানের সভাপতিত্ব করেন।

সাধারন সম্পাদক অমল করের সঞ্চালনায় প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বক্তব্য রাখেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,এলজিইডি ফ্লাই ওভারের পিডি গোলাম মওলা, নিবার্হী প্রকৌশলী মাহবুব আলম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, তাহিরপুর উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ খান, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার।

উপজেলা প্রেসক্লাব সভাপতি ও আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম,তথ্য ও গবেষনা সম্পাদক স্বপন রায়, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, ইউপি সদস্য জয় রায়, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক হাবুল মিয়া।

যুবলীগ সভাপতি ফজলুল হক, সাধারন সম্পাদক মুহিবুর রহমান রুবেল, সাংবাদিক শওকত হাসান, আবিকুল ইসলাম, মনিরাজ শাহ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!