খুলনার পাইকগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারী বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ প্রস্তুতি সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ,
পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, অধ্যক্ষ উৎপল কুমার বাইন, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, দেবাশীষ সরদার, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, নির্বাচন কর্মকর্তা বজলুর রশিদ, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, আইসিটি কর্মকর্তা আব্দুস সামাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ২১ ফেব্রুয়ারী শ্রদ্ধাঞ্জলি প্রদান, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন সহ নানা কর্মসূচির মাধ্যমে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
Leave a Reply