পাইকগাছায় পাখি শিকারীকে ৭ দিনের কারাদণ্ড প্রদান ভ্রাম্যমাণ আদালতের
- আপডেট সময় : ০৮:২৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২ ২৫৫ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের পাইকগাছায় পাখি শিকারীকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।চাঁদখালী ইউনিয়নের গজালিয়া মাঠ এলাকা হতে একজন পাখি শিকারীকে আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাখি শিকারীকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা)আইন ২০১২ এর ৩৮ ধারা মোতাবেক ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
জানাগেছে, মঙ্গলবার (৬ ডিসেম্বর ) উপজেলার চাঁদখালী ইউনিয়নের গজালিয়া মাঠ এলাকা হতে হাসিব রহমান (৩২) নামের একজন পাখি শিকারীকে আটক করেছে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন। এসময় ছিলেন ইউনিয়ন লিডার ফয়সাল হোসেন সঙ্গে ছিলেন।
ঞআটককৃত হাসিব রহমান (৩২) উপজেলার চাঁদখালীর গজালিয়া গ্রামের বাসিন্দা কুদ্দুস মোড়লের ছেলে।এসময় তার কাছ থেকে একটি এয়ারগান, ১০০ রাউন্ড সীসার গুলি ও বিভিন্ন প্রজাতির ৯টি শিকারকৃত পাখি জব্দ করা হয়। পরে শিকারী হাসিব রহমানকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৩৮ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ভ্রাম্যমাণ আদালত । উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট মমতাজ বেগম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত এলাকাবাসীর সম্মুখে পাখি শিকার না করার জন্য জন সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























