পাইকগাছায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চ্যাম্পিয়ন কপিলমুনি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পাইকগাছায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চ্যাম্পিয়ন কপিলমুনি : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু ভূরুঙ্গামারী মহিলা কলেজে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী, ঢাকার অবস্থান স্পষ্ট প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের স্টার্টআপ ওয়ান্ডারমাইন্ডের বিরুদ্ধে মামলা নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: বাংলাদেশের পারফরম্যান্সে স্তব্ধ বিশ্ব ক্রিকেট বাংলাদেশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া

পাইকগাছায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চ্যাম্পিয়ন কপিলমুনি

পাইকগাছা (খুলনা) থেকে শেখ খাইরুল ইসলাম
  • প্রকাশিত : শনিবার, ১ মার্চ, ২০২৫
পাইকগাছায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চ্যাম্পিয়ন কপিলমুনি

পাইকগাছায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চ্যাম্পিয়ন কপিলমুনি
খুলনার পাইকগাছায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে কপিলমুনি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

শুক্রবার বিকেলে উপজেলার লক্ষীখোলা কাগজীবাড়ি মাঠে লক্ষীখোলা বন্ধু মহল এ টুর্ণামেন্টের আয়োজন করে। ফাইনালে কপিলমুনি ফুটবল একাদশ ও মৌখালী ফুটবল একাদশের মধ্যে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মৌখালী ফুটবল একাদশ কে ৪-০ ব্যবধানে পরাজিত করে কপিলমুনি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।

টুর্ণামেন্টের উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টার প্রোগ্রামার বিশিষ্ট সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক আমিরুল ইসলাম কাগজী। উদ্বোধক অতিথি ছিলেন এলাকার বৃতি সন্তান নবনিযুক্ত সচিব মোঃ তৌহিদুর রহমান।

 

পড়ুন>> বটম লাইন দলিল দলিল করে দ্বীন ইসলাম ছিন্নভিন্ন করবেন না প্লিজ

 

জয় কাগজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আরাফাত রহমান স্মৃতি সংসদ ঢাকা দক্ষিণ এর আহবায়ক মুজিবুর রহমান আনু ও ষোলআনা সমিতিরি পরিচালক সাংবাদিক আমিনুল ইসলাম বজলু।

উপস্থিত ছিলেন বিএনপি নেতা আসাদুজ্জামান খোকন, নজরুল ইসলাম, প্রভাষক আবু রাসেল কাগজী, যুবদলের সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর ইমরান সরদার, নিরাপদ সড়ক চাই এর সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সাংবাদিক আব্দুল আজিজ, এসএম বাবুল আক্তার, স্নেহেন্দু বিকাশ, রাবিদ মাহমুদ চঞ্চল, আসাদুল ইসলাম, সাবেক ব্যাংকার আব্দুল করিম, শাহীন গাজী, হারুনন, বিপ্লব ও আব্দুর রাজ্জাক সানা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!