ঢাকা ১১:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন

পলাশবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট শিশুর ঘটনাস্থল পরিদর্শনে মানবিক পুলিশ সুপার 

গাইবান্ধা থেকে আশরাফুজ্জামান সরকার
  • আপডেট সময় : ০৬:৩১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪ ১৮৮ বার পড়া হয়েছে

পলাশবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট শিশুর ঘটনাস্থল পরিদর্শনে মানবিক পুলিশ সুপার 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পলাশবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট শিশুর ঘটনাস্থল পরিদর্শনে মানবিক পুলিশ সুপার

গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের দক্ষিণ বন্দর সরকার পাম্পের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে শিশু মাহমুদ (১২) মায়ের সঙ্গে রাস্তা পারাপারের জন্য অপেক্ষায় ছিলো। আকস্মিক মায়ের অজান্তে দৌড় দিয়ে রাস্তা পার হওয়ার সময় অপর দিক থেকে আসা বগুড়া-ট ১১-১৬৫৩ রাইন মন্ডল এন্টারপ্রাইজ নামে একটি সিমেন্ট বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশু মাহমুদ’র মৃত্যু হয়।

দূর্ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার সময়। এ সময় রংপুর- বগুড়া মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে শিশুটির মরদেহ উদ্ধার করে নিয়ে যায় পরিবারের সদস্যরা ।

এঘটনায় ঘাতক ট্রাকটি আটক করে স্থানীয়রা। উত্তেজিত জনতা গাড়ী ভাংচুরের চেষ্টা করলে পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাক ও চালককে আটক করে পুলিশী হেফাজতে নেয়। এরপর ঘটনাস্থলে পলাশবাড়ী থানা পুলিশ উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।

পৌর কাউন্সিলর মতিয়ার রহমান জানান, নিহত শিশু মাহমুদ পলাশবাড়ী পৌর শহরের নুনিয়াগাড়ী গ্রামের ট্রাক্টর চালক রবিউল ইসলাম ও গৃহিনী মাহমুদা বেগম দম্পতির পুত্র সন্তান।

এ বিষয়ে পলাশবাড়ী থানা অফিসার ইনর্চাজ আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে থানা পুলিশ। মানবিক পুলিশ সুপার কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে নিহত শিশুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পলাশবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট শিশুর ঘটনাস্থল পরিদর্শনে মানবিক পুলিশ সুপার 

আপডেট সময় : ০৬:৩১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪