নৌকার মনোনয়ন প্রত্যাশী নাইম এর উদ্যোগে শ্রীবরদীতে উন্নয়ন শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নৌকার মনোনয়ন প্রত্যাশী নাইম এর উদ্যোগে শ্রীবরদীতে উন্নয়ন শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

নৌকার মনোনয়ন প্রত্যাশী নাইম এর উদ্যোগে শ্রীবরদীতে উন্নয়ন শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুর  থেকে মোঃ মিজানুর রহমান 
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
নৌকার মনোনয়ন প্রত্যাশী নাইম এর উদ্যোগে শ্রীবরদীতে উন্নয়ন শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নৌকার মনোনয়ন প্রত্যাশী নাইম এর উদ্যোগে শেরপুরের শ্রীবরদীতে উন্নয়ন শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত।

“উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ বির্নিমানে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিন” এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে উন্নয়ন শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭অক্টোবর মঙ্গলবার বিকেলে শ্রীরবদী পৌর শহরের চৌরাস্তা মোড়ে এ সভার আয়োজন করা হয়।

শ্রীবরদী পৌরসভার সাবেক মেয়র আবু সাঈদ এর সভাপতিত্বে এবং ভেলুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রনি মোদকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী উপজেলা আ”লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, শ্রীবরদীর পৌর সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল আহম্মেদ, পৌর ছাত্রলীগের সদস্য হারুন আহম্মেদ,
ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম এর নেতৃত্বে প্রায় দুই সহাস্রাধিক মানুষ শ্রীবরদী পৌর শহরের প্রধান সড়কে শোভা যাত্রা সহ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের লিফলেট বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!