নেতাকর্মীদের লাঞ্ছিত: ফুলের তোড়া ভাঙার অভিযোগে রৌমারীতে বিএনপির এক নেতাকে শোকজ
- আপডেট সময় : ১১:৩২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ ১৭৭ বার পড়া হয়েছে
নেতাকর্মীদের লাঞ্ছিত: ফুলের তোড়া ভাঙার অভিযোগে
রৌমারীতে বিএনপির এক নেতাকে শোকজ
নেতাকর্মীদের লাঞ্ছিত: ফুলের তোড়া ভাঙার অভিযোগে
রৌমারীতে বিএনপির এক নেতাকে শোকজ
কুড়িগ্রামের রৌমারীতে বিএনপির এক নেতাকে শোকজ করা হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান ও সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টায় মুঠোফোনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিয়ার রহমানকে পত্রের মাধ্যমে কারণ দর্শানো নোটিশ (শোকজ) করা হয়েছে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে শোকজের লিখিত জবাব দাখিলের জন্য বলা হয়েছে।
পড়ুন>> রায়পুরায় ১০০ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার
জানাগেছে, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন দাঁতভাঙ্গা স্কুল এন্ড কলেজের শহীদ মিনারে যুবদল, সেচ্চাসেবকদল ও জিয়া সাইবার ফোর্সের কমিটির নেতাকর্মীরা ফুল নিয়ে শহীদদের শ্রদ্ধা জানাতে গেলে ওই ইউনিয়ন বিএনপি’র সভাপতি সফিয়ার রহমান ও সাধারণ সম্পাদক ফরিজ উদ্দিন তার লোকজন এবং আওয়ামীলীগের ক্যাডার বাহিনী দিয়ে তাদের ফুলের তোড়া দিতে বাধা দেয়। কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হলে ছিঁড়ে ফেলা হয় ফুলের তোড়া।
এঘটনায় ওইদিন জেলা এবং উপজেলা বিএনপির কাছে পৃথক লিখিত অভিযোগ দায়ের করেন যুবদল, সেচ্ছাসেবক দল এবং জিয়া সাইবার ফোর্স কমিটির নেতাকর্মীরা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























