নীলফামারী ডিবি পুলিশের অভিযানে ৪০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২ মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৪০ বোতল ফেনসিডিল সহ ২ জনকে আটক ও মাদকের চোরাচালানে ব্যবহারিত ১ টি মোটরসাইকেল জব্দ করেছে।
আটককৃতরা হলেন, ১। মোঃ সাঈদ (৩৩), পিতা-আহমেদ আলী আমদানী ২। মো: এরশাদ আলী (২১), পিতা-মো: আতিয়ার মিয়া, উভয় সাং-বড়খাতা দোলাপাড়া, থানা-হাতিবান্দা, জেলা-লালমনিরহাট দ্বয়কে ৪০ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল এবং তাদের হেফাজতে থাকা ০১ (এক) টি মোটরসাইকেল জব্দ করা হয়।
এই সংক্রান্তে জলঢাকা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান চলমান থাকবে।
Leave a Reply