ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০ ছাড়াল নওগাঁয় শ্যালিকাকে বিয়ে, যুবক ও দুই স্ত্রীর মুখে চুনকালি দিয়ে গ্রামছাড়া সীতাকুণ্ডে লরির ধাক্কায় বাসের ৫ যাত্রী নিহত তারুণ্যের দীপ্ত পদচারণায় কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ক্রাইস্টচার্চে বিধ্বংসী ব্যাটিংয়ে বিশ্ব রেকর্ড গড়ল ভারত বিদ্যুৎ বিভ্রাটে ব্যাহত সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনালের বিচারকাজ প্রাথমিকে প্রধান শিক্ষকের সাড়ে ৩৪ হাজার পদে নিয়োগ দ্রুত

নীলফামারীর মদিনা ডায়াগনস্টিক সেন্টার থেকে ভুয়া ডাক্তার আটক

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ০৭:৪১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪ ৩৪৮ বার পড়া হয়েছে

নীলফামারীর মদিনা ডায়াগনস্টিক সেন্টার থেকে ভুয়া ডাক্তার আটক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারী জেলা শহরের একটি নামি দামি ডায়াগনস্টিক সেন্টার থেকে ফারুক হোসেন রুবেল ওরফে ডাক্তার রবিউল ইসলাম নামে একজন নিউরো মেডিসিনের ভুয়া চিকিৎসক কে আটক করেছে নীলফামারী জেলার সিভিল সার্জন এবং জেলা পুলিশের একটি টিম।

শুক্রবার বিকেলে নীলফামারীর শহরের প্রাণ কেন্দ্র চৌরঙ্গী মোড়ে অবস্থিত মদিনা ডায়াগনস্টিক সেন্টার থেকে নিউরো মেডিসিন এর চিকিৎসা সেবা দেওয়ার সময় ভুয়া ঐ ডাক্তার কে হাতেনাতে আটক করে জেলা সিভিল সার্জন ডাক্তার মোর হাসিবুর রহমান।

পরে ঘটনাস্থলে উপস্থিত সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন আহমেদ এর একটি মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০এর অপরাধের ধারা অনুযায়ী ২২/১ ধারা লংঘন ও ২২/২ ধারায় ভুয়া ডাক্তার ফারুক হোসেন রুবেল কে ১ বছরের জেল এবং৫০ হাজার টাকা জরিমানা করেন এবং ভুয়া ডাক্তার দ্বারা ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার অপরাধে মদিনা ডায়াগনস্টিক সেন্টারকে ১ মাসের জন্য সব ধরনের কার্য ক্রম বন্ধ রাখার ঘোষণা করা হয় অর্থাৎ সিলগালা করা হয়।

আটক কৃত ভুয়া ডাক্তার ফারুক হোসেন রুবেল রংপুর শহরের নীলকন্ঠ এলাকার মৃত আলিমুদ্দিন এর ছেলে এবং রংপুর মেডিকেল নার্সিং অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।

এবিষয়ে ভুয়া ডাক্তার ফারুক হোসেন রুবেল বলেন, আমি এখানে আসতে চাইনি এই ডায়াগনস্টিক সেন্টার এর মালিকের ছেলে আমাকে কয়েকবার ফোন করে এবং দেখা করে আমাকে তাদের ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার খুলতে বলে । তাই আমি এখানে একটি চেম্বার চালু করি।

নীলফামারী জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ হাসিবুর রহমান বলেন ফারুক হোসেন রুবেল মদিনা ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার রবিউল ইসলাম এর নাম ব্যবহার করে রোগীর ব্যবস্হা পত্র লেখার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নীলফামারীর মদিনা ডায়াগনস্টিক সেন্টার থেকে ভুয়া ডাক্তার আটক

আপডেট সময় : ০৭:৪১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪