নীলফামারীতে স্ত্রী সন্তানকে শ্বাসরোধে হত্যার পর নিজের আত্মহত্যার চেষ্টা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নীলফামারীতে স্ত্রী সন্তানকে শ্বাসরোধে হত্যার পর নিজের আত্মহত্যার চেষ্টা : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

নীলফামারীতে স্ত্রী সন্তানকে শ্বাসরোধে হত্যার পর নিজের আত্মহত্যার চেষ্টা

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
নীলফামারীতে স্ত্রী সন্তানকে শ্বাসরোধে হত্যার পর নিজের আত্মহত্যার চেষ্টা

নীলফামারীতে স্ত্রী সন্তানকে শ্বাসরোধে হত্যার পর নিজের আত্মহত্যার চেষ্টা

নীলফামারীতে একটি বাসা থেকে দুই শিশু সহ তিন জনের লাশ এবং গুরুতর আহত আশিকুল হক মোল্লা(৪০) নামে একজনকে গলাকাটা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে নীলফামারীর সদর উপজেলা চড়াইখোলা ইউনিয়নের দারোয়ানি বন্দরবাজার এলাকায় ঘটনাটি ঘটে । আহত আশিকুল হক মোল্লা উক্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত আব্দুর রউফ মোল্লার ছেলে এবং নিহতরা হলেন আশিকুল হক মোল্লার সহধর্মিণী তহুরা বেগম,(৩০) এবং ১১ও ৬ বছর বয়সী মেয়ে আয়েশা আক্তার তানিয়া এবং মোছাম্মদ জারিন।

পুলিশ এবং স্হানীয় সুত্রে জানা যায় সকালে তাদের বাসা থেকে চিৎকার শুনে স্হানীয়রা বাসায় ভিতরে গিয়ে আশিকুল হক মোল্লা কে বাড়ির বারান্দায় গলাকাটা গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে এবং ঘরের ভীতরে বিছানায় পড়ে থাকা তিন জনের লাশ দেখে স্হানীয়রা পুলিশে খবর দেয়।

বিষয় টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি তানভিরুল ইসলাম বলেন, শুক্রবার সকালে গলাকাটা অবস্থায় ব্যবসায়ী আশিকুল হক মোল্লা ( বাবু মোল্লা) কে স্হানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যায় এবং ঘটনাস্হলে আমরা উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় এবং ঘটনাস্থলে পুলিশের বিভিন্ন টিম কাজ করছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!