ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুসলিম কর্মকর্তাদের দায়িত্ব থেকে বাদ দেওয়ার অভিযোগে সংবাদমাধ্যমের বিরুদ্ধে মারণাস্ত্র নয়, সংঘাতের সমাধানে আলোচনার ওপর জোর প্রধানমন্ত্রীর নীলফামারীতে সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ দেশ মেরামতে ‘থ্রি-আর’ কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে মেঘনায় ট্রলারডুবি: নারী নিহত, নিখোঁজ চার নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ জনের স্থায়ী চাকরি নীলফামারীতে সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ কাতারে প্রবাসী চাকরিপ্রার্থীদের জন্য জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ পালিত নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নীলফামারীতে সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ০৭:০৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

নীলফামারীতে সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীতে সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

নীলফামারীর বিভিন্ন প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকায় নিরাপদ ও সুপেয় পানির সহজলভ্যতা এখনো অনেক পরিবারের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রয়োজন। বিশুদ্ধ পানির অভাবে এসব পরিবারের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি পানিবাহিত রোগের ঝুঁকিও বাড়ে। এ বাস্তবতায় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণের উদ্যোগ নিরাপদ পানি নিশ্চিতকরণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ মানবিক পদক্ষেপ।

Water Well Group (WWG)-এর অর্থায়নে এবং আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের বাস্তবায়নে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে নীলফামারীর জলঢাকা স্টেডিয়ামে এ টিউবওয়েল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পড়ুন>>দেশ মেরামতে ‘থ্রি-আর’ কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি। বিশেষ অতিথি ছিলেন জলঢাকা উপজেলা সমাজসেবা অফিসার মো. কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের সহযোগী সমন্বয়কারী মো. আনারুল ইসলাম।

কর্মসূচির আওতায় জলঢাকা উপজেলার সুবিধাবঞ্চিত ১০০টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়। এর মাধ্যমে এসব পরিবারের জন্য নিরাপদ ও সুপেয় পানির স্থায়ী উৎস নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, নিরাপদ পানি মানুষের মৌলিক প্রয়োজনের অন্যতম। সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন ও জনস্বাস্থ্য সুরক্ষায় আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

পড়ুন>>নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ জনের স্থায়ী চাকরি

একজন অসহায় মানুষ যানান যে কতো বড়ো উপকার হয়েছে সেই ভাষা প্রকাশ করা সম্ভব না।আমি দোয়া করি আল্লাহ পাক আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন আমার মত লক্ষ লক্ষ মানুষের উপকার ও সাহায্য করুক।

উল্লেখ্য, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন দীর্ঘ আট বছরেরও বেশি সময় ধরে সুবিধাবঞ্চিত মানুষ ও শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে। ফাউন্ডেশনের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে করোনা মহামারির সময়ে মরদেহ দাফন সেবা, বন্যায় ত্রাণ বিতরণ, দেশব্যাপী বৃক্ষরোপণ, ‘যাকাত স্বাবলম্বী’ প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, টিউবওয়েল স্থাপন, মসজিদ পুনর্নির্মাণ এবং ‘মেহমানখানা’ কার্যক্রম।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নীলফামারীতে সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

আপডেট সময় : ০৭:০৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬