
জাতীয় শোক দিবস উপলক্ষে নীলফামারীতে ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় ও ডেঙ্গু প্রতিরোধ মশারি বিতরণ করা হয়েছে।
শনিবার ১৮আগস্ট সকালে নীলফামারীর সৈয়দপুর উপজেলার ঐতিহ্যবাহী অনলাইন সেচ্ছাসেবী সংস্থা অলোকিত সৈয়দপুর এর আয়োজনে এই ক্যাম্পটির আয়োজন করেন।
উপজেলার কাশিরাম ইউনিয়নের পশ্চিম বেল পুকুর গ্রামের চক পাড়ায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করেন সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত।
সেখানে ৩ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে,এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কার্যকরী পরিষদের সকল সদস্য এবং সাধারণ সদস্য বৃন্দ।
পরে দিনশেষে রাতে ডেঙ্গুর প্রকোপ বেশি হওয়ায় সাধারণ জনগণকে সতর্ক করতে ফুটপাত, রাস্তায় স্টেশনে যে সকল লোক মশারী বিহীন ঘুমায় তাদের সচেতনতা করতে সংগঠনের উপদেষ্টা মাজহারুল ইসলাম এর পক্ষ থেকে মশারী বিতারন করা হয়।
মন্তব্য করুন