নীলফামারীতে চুরি যাওয়া মোটরসাইকেলসহ আটক-২
- আপডেট সময় : ০৪:৩৯:৫২ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩ ৩৮৯ বার পড়া হয়েছে
নীলফামারীতে চুরি যাওয়া মোটরসাইকেলসহ ২ জনকে আটক করেছে ডিবি পুলিশ।
চুরি যাওয়া ২ টি মোটরসাইকেলসহ ২ চোর কে আটক করেছে নীলফামারী জেলা ডিবি পুলিশের একটি টিম।
সোমবার সকালে জেলার বিভিন্ন স্হানে অভিযান পরিচালনা করে তাদের আটক করে ডিবি পুলিশ।
এসময় তাদের কাছ থেকে বিভিন্ন দোকান থেকে চুরি যাওয়া মালামাল , বিভিন্ন বাসা বাড়ি থেকে চুরি যাওয়া স্বর্ণলংকার সহ বৈদেশিক মুদ্রা ও নগদ অর্থ উদ্ধার করে ডিবি পুলিশ।
এবিষয়ে নীলফামারী জেলা ডিবি পুলিশ ওসি রওশন কবির বলেন গত ২২ জানুয়ারী জেলার নতুন পুলিশ এলাকা থেকে শুভ্রদেব রায়ের একটি মোটরসাইকেল চুরি হলে তিনি ২৪ জানুয়ারী জেলা সদর থানায় একটি মামলা করেন।
সেই মামলার তদন্ত করতে গিয়ে আমরা সক্রিয় দু’জন চোরকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসা করলে তারা মোটরসাইকেল চুরির বিষয়টি স্বীকার করেন।
তারা আবুল কালাম আজাদ এর দোকান এবং আমিনুর রহমানের বাড়ি চুরি করার বিষয়টি তারা স্বীকার করে।
ডিবির ওসি আরো বলেন দোকান থেকে চুরি যাওয়া মালামাল , চুরি যাওয়া ২ টি মোটরসাইকেল, নগদ ২১ হাজার টাকা , বৈদেশিক মুদ্রা এবং দেড় ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

























