ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিব্র শিক্ষক সংকটে চলছে তাহিরপুরে হাওরাঞ্চলের দুর্গম এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো সুন্দরগঞ্জে ১৩৫ মণ্ডপে হবে শারদীয় দুর্গোৎসব ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের মদিনার বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা: দায় অস্বীকার হুতিদের ফ্লাইদুবাইয়ের ঘটনায় ইরান জড়িত থাকলে কঠোর হামলা: ট্রাম্প দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১১১৪ ইসরায়েলি নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন দিতে ট্রাম্পের অনীহা মিরপুরে সরকারি ভবনের লিফট ছিঁড়ে শিশুসহ আহত তিন ফ্রান্সে শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভ, বন্ধ ৪০০ শিক্ষাপ্রতিষ্ঠান শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও কর্মকর্তাকে লাঞ্ছিত: মামলা

নির্বাচনী সংবাদ সংগ্রহে গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা জারি

সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ ১৪৫ বার পড়া হয়েছে

নির্বাচনী সংবাদ সংগ্রহে গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা জারি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচনী সংবাদ সংগ্রহে গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা জারি।

নির্বাচনী সংবাদ সংগ্রহে গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা জারি করেছে কাজী হাবিবুল আউয়াল কমিশন। দ্বাদশ সংসদ নির্বাচনের অন্তত ৮ মাস আগেই জাতীয় ও স্থানীয় নির্বাচনের জন্য এই ‘সাংবাদিক নীতিমালা’ চূড়ান্ত করা হলো।

নির্বাচনী সংবাদ সংগ্রহে গণমাধ্যমকর্মীদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি নেই বলে উল্লেখ রয়েছে এই নীতিমালায়।

বুধবার (১২ এপ্রিল) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হকের সই করা এ নীতিমালা জারি করা হয়।

এখানে বলা হয়েছে, ভোট গ্রহণের দিন নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়।

তবে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা চলাচলের জন্য যানবাহন ব্যবহার করতে পারেন। এ জন্য কমিশন যৌক্তিকসংখ্যক যানবাহনের স্টিকার সরবরাহ করবে। তবে মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেয়া হবে না।

ইসির সাংবাদিক নীতিমালা অনুযায়ী, নির্বাচন কমিশনের অনুমোদিত কার্ডধারীরাই ভোটকেন্দ্রে গিয়ে আইন-বিধি মেনে নির্বাচনী সংবাদ সংগ্রহ করতে পারবেন। সেক্ষেত্রে তাদের অন্তত এক ডজন নির্দেশনা অনুসরণ করতে হবে।

ভোটকক্ষ হতে ফেসবুকসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সংবাদ প্রচার করা যাবে না।

এতে আরও বলা হয়, জাতীয় সংসদ, উপজেলা পরিষদ, সিটি করপোরেশন, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও উপ-নির্বাচনের জন্য এই নীতিমালা প্রযোজ্য হবে।

এই নির্দেশনা কোনো সাংবাদিক পালন না করলে। কমিশন ইসি-সংশ্লিষ্ট তার সাংবাদিক পাস বাতিল করতে পারবে।

এছাড়া সংশ্লিষ্ট সাংবাদিক বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নির্বাচনী আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে।

গণমাধ্যম ও সাংবাদিক বিষয়টি স্পষ্ট করে নীতিমালায় অনুমোদন প্রক্রিয়া। আবেদন প্রক্রিয়া, অনুমোদন ও কার্ড প্রদ।

সাপোর্ট স্টাফ, গাড়ির স্টিকার, সাংবাদিক কার্ড, ভোটগ্রহণ কর্মকর্তাদের অবহিতকরণ। সাংবাদিকদের পালনীয় নির্দেশনাবলি তুলে ধরা হয়েছে।

ইসির জনসংযোগ শাখা থেকে কেন্দ্রীয়ভাবে এবং স্থানীয়ভাবে রিটার্নিং কর্মকর্তা সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার দেয়াসহ এসব বিষয় দেখভাল করে থাকে।

গণমাধ্যমকর্মী কারা

নীতিমালায় সাংবাদিক বলতে ডিক্লারেশনপ্রাপ্ত এবং নিয়মিত প্রকাশিত দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক প্রভৃত অনুমোদিত টেলিভিশন চ্যানেল

যা বাংলাদেশ হতে প্রচারিত হয়। অনুমোদিত অনলাইন নিউজ পোর্টাল। অনুমোদিত ইন্টারনেট ভিত্তিক টেলিভিশন। ফ্রি-ল্যান্স সাংবাদিক (তথ্য অধিদফতরের সাংবাদিক পাসধারী),

আন্তর্জাতিক সংবাদ সংস্থায় (তথ্য অধিদফতর হতে অনুমতিপ্রাপ্ত) কর্মরত সাংবাদিক। এবং বিদেশি সাংবাদিকদের (তথ্য অধিদফতরের মাধ্যমে অন্যান্য দেশ হতে আগত সাংবাদিক) বোঝানো হয়েছে।

গাড়ির স্টিকার

সাংবাদিকদের যাতায়াতের জন্য যৌক্তিক সংখ্যক গাড়ির স্টিকার প্রদান করা হবে। তবে মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়া যাবে না। কোনও সাংবাদিকের জন্য গাড়ির স্টিকার প্রদান করা হলে স্টিকারের ক্রমিক নম্বর রেজিস্টারে লিখে রাখতে হবে।

সাংবাদিকরা কী করতে পারবেন, কী পারবেন না

১. নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রদত্ত বৈধ কার্ডধারী সাংবাদিক সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন।

২. ভোটকেন্দ্রে প্রবেশের পর প্রিসাইডিং অফিসারকে অবহিত করে ভোট কার্যক্রমের তথ্য সংগ্রহ, ছবি তোলা এবং ভিডিও ধারণ করতে পারবেন। তবে কোনোক্রমেই গোপন কক্ষের ভেতরের ছবি ধারণ করতে পারবেন না।

৩. একইসঙ্গে দুইয়ের বেশি মিডিয়ার সাংবাদিক একই ভোটকক্ষে প্রবেশ করতে পারবেন না।কেন্দ্রে ১০ মিনিটের বেশি ভোটকক্ষে অবস্থান করতে পারবেন না।

৪. ভোটকক্ষে নির্বাচনী কর্মকর্তা, নির্বাচনী এজেন্ট বা ভোটারদের সাক্ষাৎকার গ্রহণ করতে পারবেন না।

৫. ভোটকক্ষের ভেতর হতে কোনোভাবেই সরাসরি সম্প্রচার করা যাবে না।

৬. ভোটকেন্দ্রের ভেতর হতে সরাসরি সম্প্রচার করতে হলে ভোটকক্ষ হতে নিরাপদ দূরত্বে গিয়ে তা করতে হবে। কোনোক্রমেই ভোটগ্রহণ কার্যক্রমে বাধার সৃষ্টি করা যাবে না।

৭. সাংবাদিকরা ভোট গণনা কক্ষে ভোট গণনা দেখতে পারবেন, ছবি নিতে পারবেন। তবে সরাসরি সম্প্রচার করতে পারবেন না।

৮. ভোটকক্ষ হতে ফেসবুকসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি প্রচার করা যাবে না।

৯. কেন্দ্রের ভোটগ্রহণ কার্যক্রম ব্যাহত হয়, এমন সব কাজ থেকে বিরত থাকবেন।

১০. ভোটকেন্দ্রে সাংবাদিকরা প্রিসাইডিং অফিসারের আইনানুগ নির্দেশনা মেনে চলবেন।

১১. নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজে কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবেন না।

১২. কোনো প্রকার নির্বাচনী উপকরণ স্পর্শ বা অপসারণ করতে পারবেন না।

১৩. নির্বাচনী সংবাদ সংগ্রহের সময় প্রার্থী বা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে যেকোনো ধরনের প্রচারণা বা বিদ্বেষমূলক প্রচারণা হতে বিরত থাকবেন।

এবং নির্বাচন অনুষ্ঠানে সহায়তার জন্য নির্বাচনী আইন ও বিধিবিধান মেনে চলবেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

One thought on “নির্বাচনী সংবাদ সংগ্রহে গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা জারি”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নির্বাচনী সংবাদ সংগ্রহে গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা জারি

আপডেট সময় : ১০:০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩