সংবাদ শিরোনাম :
ভুরুঙ্গামারীতে বাস–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৪:০৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ১০০১৯ বার পড়া হয়েছে
ভুরুঙ্গামারীতে বাস–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক আহমেদ (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা বন্ধু জাহাঙ্গীর আলম অপু (৩০) গুরুতর আহত হয়েছেন।
পড়ুন>>কিশোরগঞ্জে আলু চাষীদের মাথায় হাত
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ভুরুঙ্গামারীর আন্ধারীঝাড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক আহমেদ ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি গ্রামের ওয়ার্ডের হারুন অর রশিদের পুত্র। আহত জাহাঙ্গীর আলম অপু ঢাকার কামরাঙ্গীরচরের মাদ্রাসা পাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাথরডুবি থেকে মোটরসাইকেলযোগে কুড়িগ্রাম যাওয়ার পথে আন্ধারীঝাড় এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ভুরুঙ্গামারীগামী পাভেল এক্সপ্রেস বাস (রেজিঃ ঢাকা মেট্রো-ব ১৫-৯৮৪৯) এর সঙ্গে কুড়িগ্রাম হ-১৩-২৭০৩ নম্বর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুজনই গুরুতর আহত হন।
পড়ুন>>ভূরুঙ্গামারীতে হাড় কাঁপানো শীতে অসহায় নিম্ন আয়ের মানুষ
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুক আহমেদকে মৃত ঘোষণা করেন। আহত অপুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :























