নিত্যপণ্যের অবৈধ মজুদ পেলে প্রতিষ্ঠানে সিলগালাসহ জরিমানা করার হুশিয়ারি: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নিত্যপণ্যের অবৈধ মজুদ পেলে প্রতিষ্ঠানে সিলগালাসহ জরিমানা করার হুশিয়ারি: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ, ৯ উইকেটে হারাল স্বাগতিকদের অস্ট্রেলিয়াকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ৫৭ রান রোববার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী: জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তারেক রহমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান লেবাননে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ১১ জন নিহত বিএনপি সরকারের ছয় মাস: তারেক রহমানের নেতৃত্বে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ধর্ষণের অভিযোগের জেরে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের পুরান ঢাকায় মার্কেটের ১৩ তলায় বিক্রয়কর্মীর ওপর হামলা, মৃত্যু লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ আগস্ট ২০২৬: সারা দেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, কোথাও ভারী বর্ষণ

নিত্যপণ্যের অবৈধ মজুদ পেলে প্রতিষ্ঠানে সিলগালাসহ জরিমানা করার হুশিয়ারি: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি

রংপুর থেকে হিমেল মিত্র
  • প্রকাশিত : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
নিত্যপণ্যের অবৈধ মজুদ পেলে প্রতিষ্ঠানে সিলগালাসহ জরিমানা করার হুশিয়ারি:বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি

নিত্যপণ্যের অবৈধ মজুদ পেলে প্রতিষ্ঠানে সিলগালাসহ জরিমানা করার হুশিয়ারি দিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি

নিত্যপণ্যের অবৈধ মজুদ পেলে প্রতিষ্ঠান সিলগালাসহ জরিমানা করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি।

আজ (১৬ জুন) শুক্রবার বিকালে পীরগাছা কল্যাণী ইউনিয়নের অপু মুনশি ক্যান্সার হাসপাতাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমতে শুরু করেছে। কিন্তু সেটি ধীরগতিতে। তবে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভোক্তা অধিকারকে বলা হয়েছে। নিত্যপণ্যের অবৈধ মজুদ পেলে প্রতিষ্ঠান সিলগালাসহ জরিমানা করা হবে।

বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেন, ভারতীয় পেঁয়াজ বাজারে আসায় দাম কমতে শুরু করেছে। পেঁয়াজের পারমিট দেওয়া হয়েছে। এটি অবশ্য কৃষি মন্ত্রণালয় দেখে। ভারতীয় পেঁয়াজ বর্তমানে ৪০ টাকায় পাওয়া যাচ্ছে।

দেশি পেঁয়াজ ৫০-৫৫ টাকায় নেমে আসবে। ঈদকে ঘিরে আদাসহ দু-একটি মশলার দাম বেড়েছে। ভোক্তা অধিকার মশলার দাম নিয়ন্ত্রণে রাখতে অ্যাকশনে যাবে। মশলার দাম যেন সহনীয় পর্যায়ে থাকে সেদিকে আমাদের নজর রয়েছে। অসাধু ব্যবসায়ীরা দাম বৃদ্ধির পাঁয়তারা করছে। আমরা সেদিকে খেয়াল রাখছি।

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের বিরুদ্ধে চাইলে অ্যাকশনে যাওয়া যায় না। তারা যদি সবকিছু বন্ধ করে দেয় তবে সাধারণ মানুষদের দুর্ভোগে পড়তে হবে। তাই আমাদের ব্যালেন্স করে চলতে হচ্ছে।

এর মাঝে ব্যবসায়ীরা সুযোগ নেওয়ার চেষ্টা করে। তবে আমরা চেষ্টা করছি যেন তারা সুযোগটা না নিতে পারে।

তিনি আরও বলেন, ঈদকে ঘিরে আদাসহ দুয়েকটি মসলার দাম বেড়েছে। ভোক্তা অধিকার মসলার দাম নিয়ন্ত্রণে রাখতে অ্যাকশনে যাবে। মসলার দাম যেন সহনীয় পর্যায়ে থাকে, সেদিকে আমাদের নজর রয়েছে। অসাধু ব্যবসায়ীরা দাম বৃদ্ধির পাঁয়তারা করছে, আমরা সেদিকে খেয়াল রাখছি।

বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেন, আমরা টিসিবির মাধ্যমে ১ কোটি পরিবারকে তেল, ডালের সঙ্গে ৫ কেজি করে চাল দেব। এতে দেশের ৫ কোটি মানুষ উপকৃত হবে।

এসময় রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রনী, রংপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াসিম সিম, স্থানীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দগণ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!