নামাজরত অবস্থায় বৃদ্ধের একলাখ টাকা চুরি   : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নামাজরত অবস্থায় বৃদ্ধের একলাখ টাকা চুরি   : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন কঠোর ভাবমূর্তি ভেঙে জেন-জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদি: কতটা সফল বিজেপি? এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. এম. মুজিবুর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে ৮ পদে নিয়োগ: আবেদন করুন ২৩ সেপ্টেম্বরের মধ্যে কাউনিয়ায় শিক্ষক কর্মচারীদের মাঝে গাছের চারা বিতরণ মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ আখাউড়ায় পাহাড়ি ঢলে ২৫০ হেক্টর আমন ধান তলিয়ে গেছে লালমনিরহাটে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় ক্লিনিক পরিচালক গ্রেপ্তার সরকারের ছয় মাসের পারফরম্যান্স: ৩১ সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি, ১৯টিতে অবনতি

নামাজরত অবস্থায় বৃদ্ধের একলাখ টাকা চুরি  

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
নামাজরত অবস্থায় বৃদ্ধের একলাখ টাকা চুরি  

কুড়িগ্রাম সদর উপজেলার একটি মসজিদে নামাজরত অবস্থায় মো. বেলাল মুন্সি (৬০) নামে এক বৃদ্ধের লাখ টাকা চুরি হয়ে গেছে। এ ঘটনা ঘটে মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে সদরের যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর জামে মসজিদে ।

জানা গেছে বৃদ্ধ এক ব্যক্তি দুপুরে জোহরের নামাজ আদায় করার সময় সামনে টাকার ব্যাগ রাখেন। নামাজরত অবস্থায় তার ১ লাখ টাকা চুরি হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে টাকার কোনো সন্ধান পাওয়া যায়নি।ওই বৃদ্ধের নাম বেলাল মুন্সি তিনি যাত্রাপুর ইউনিয়নের খেওয়ার চরের বাসিন্দা।

হাটের ওষুধ ব্যবসায়ী ও ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন জানান, আজ যাত্রাপুর হাট। অনেক মানুষের সমাগম ঘটে। বেলাল নামেরেএক বৃদ্ধের নামাজরত অবস্থায় তার ১ লাখ টাকা চুরি হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে টাকার কোনো সন্ধান পাওয়া যায়নি।

বৃদ্ধ বেলাল মুন্সি বলেন, নামাজ পড়ার সময় আমার ১ লাখ টাকার ব্যাগ সামনে রাখি। নামাজরত অবস্থায় কে বা কারা আমার ব্যাগটি নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করছি। ব্যাগ পাই নাই। অবশেষে বাড়ি চলে আসি।

সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মসজিদ কমিটির সভাপতি মো. আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করছেন। তিনি বলেন, মসজিদে নামাজরত অবস্থায় টাকা চুরির বিষয়টি খুবই দুঃখজনক। ওই বৃদ্ধের টাকা উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।

কুড়িগ্রাম সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নুল আবেদীন বলেন, এখন পর্যন্ত এ রকম কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!