নাতির হাতে দাদি নিহত: দাদা আশঙ্কাজনক ‎ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নাতির হাতে দাদি নিহত: দাদা আশঙ্কাজনক ‎ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
২৫ আগস্ট ২০২৬; আজকের আবহাওয়া: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা সরকারের গঠনমূলক সমালোচনায় সক্রিয় থাকার পরামর্শ সম্পাদকদের, সহিংসতা পরিহারের আহ্বান সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন কঠোর ভাবমূর্তি ভেঙে জেন-জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদি: কতটা সফল বিজেপি? এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. এম. মুজিবুর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে ৮ পদে নিয়োগ: আবেদন করুন ২৩ সেপ্টেম্বরের মধ্যে কাউনিয়ায় শিক্ষক কর্মচারীদের মাঝে গাছের চারা বিতরণ

নাতির হাতে দাদি নিহত: দাদা আশঙ্কাজনক ‎

গাইবান্ধা প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ১ জুলাই, ২০২৬
প্রতিকী ছবি

 

নাতির হাতে দাদি নিহত: দাদা আশঙ্কাজনক

গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের খামার পবনতাইড় গ্রামে পারিবারিক বিরোধের জেরে নাতির ধারালো পাট কাটার বেকির কোপে দাদি ফেরোজা বেগম (৫৫) নিহত হয়েছেন। এ সময় স্ত্রীকে রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তার স্বামী আব্দুল করিম (ভেটু) (৭০)। তাকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নাতি শাকিল আহম্মেদকে (২৩) আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।

 

বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার খামার পবনতাইড় গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

 

নিহত ফেরোজা বেগম আহত আব্দুল করিম (ভেটু)র দ্বিতীয় স্ত্রী। গ্রেফতার শাকিল আহম্মেদ একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং আব্দুল করিমের নাতি।


‎পড়ুন>> বিদ্যুতের ট্রান্সফরমার চোর আটক: গণধোলাই শেষে পুলিশের হাতে যুবক

 

স্থানীয়রা জানায়, আজ দুপুরে বাড়ির পাশের একটি জমিতে পাট কাটার সময় পূর্বের পারিবারিক বিরোধের জেরে শাকিল আহম্মেদের সঙ্গে দাদি ফেরোজা বেগমের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে শাকিল তার হাতে থাকা ধারালো পাট কাটার বেকি দিয়ে ফেরোজা বেগমকে কুপিয়ে গুরুতর আহত করে। স্ত্রীকে রক্ষা করতে গেলে আব্দুল করিমকেও কুপিয়ে জখম করা হয়।

 

স্থানীয়রা দুজনকে উদ্ধার করে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথেই ফেরোজা বেগমের মৃত্যু হয়। আহত আব্দুল করিম বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

পড়ুন>>রাণীশংকৈলে বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজা

 

ঘটনার পরপরই স্থানীয়রা অভিযুক্ত শাকিল আহম্মেদকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় এখনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া মাত্রই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!