সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৪২ ভূমি ও গৃহহীন পরিবার পেলো জমিসহ ঘর
নাগেশ্বরী থেকে মো: মোসলেম উদ্দিন
- আপডেট সময় : ০৮:২৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩ ১৭৫ বার পড়া হয়েছে
নাগেশ্বরীতে ৪২ ভূমি ও গৃহহীন পরিবার পেলো জমিসহ ঘর
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভূমি ও গৃহহীন ৪২ পরিবারকে গৃহের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ২২ হাজার ১০১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।
এরই অংশ হিসেবে নাগেশ্বরী উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে রায়গঞ্জ ইউনিয়নের ৪১জন এবং নেওয়াশী ইউনিয়নের ১জন গৃহ ও ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ উপহার দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, নির্বাহী অফিসার ফারজানা জাহান, মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম, সহকারী কমিশনার-ভূমি আশিক আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাহাদত হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলামসহ অন্যরা।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























