ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে ৩-২ গোলে হারল পাকিস্তান পদত্যাগের পথে মার্কো রুবিওসহ ট্রাম্প প্রশাসনের পাঁচ শীর্ষ কর্মকর্তা মহা-হিসাব নিরীক্ষক কার্যালয়ে ৩৪৭ পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নতুন ট্রাফিক ও সম্পত্তি আইন পাস করল কাতারের শুরা কাউন্সিল শিল্পাঞ্চল ও কেপিআই নিরাপত্তায় আনসার সদস্যদের সর্বোচ্চ প্রস্তুতি: মহাপরিচালক সুন্দরবনে দুই বাহিনীর গোলাগুলির ঘটনায় পাঁচ জেলে অপহৃত এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির মোংলা বন্দর হবে দেশের নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী মুচলেকা দিয়ে আদালত থেকে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি মানিকগঞ্জে ট্রিপল মার্ডার: চার ভাইসহ পাঁচজনের মৃত্যুদণ্ড ও আটজনের যাবজ্জীবন

নাগেশ্বরীতে স্বামী-স্ত্রীকে অচেতন করে স্বর্ণালংকার চুরি

নাগেশ্বরী থেকে মোসলেম উদ্দিন
  • আপডেট সময় : ১০:১৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪ ১৮৮ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাগেশ্বরীতে স্বামী-স্ত্রীকে অচেতন করে স্বর্ণালংকার চুরি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে রাতে অভিনব কাইদায় জানালা দিয়ে চেতনানশক স্প্রে করে স্বামী-স্ত্রীকে অচেতন করে এক ভয়াবহ চুরি সংঘঠিত হয়েছে।

চোরের একটি দল শাবল দিয়ে ঘরের দরজা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় সারে ৩ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে নাগেশ্বরী উপজেলার ফকির টারী বাগডাঙ্গা গ্রামের মাসুদ রানার বাড়ীতে এ ঘটনা ঘটে।

মাসুদ রানা জানায়, রাতের খাবার শেষে তারা রাত সাড়ে ১১টার দিকে ঘুমিয়ে পড়েন। সম্ভবত রাত ১ টার দিকে চোরেরা খোলা জানালা দিয়ে চেতনানাশক স্প্রে করাতে তারা অচেতন হয়ে পড়েন।

এরপর শাবল দিয়ে দরজার ছিটকেনি ভেঙ্গে ঘরে প্রবেশের পর আলমারি থেকে নগদ আড়াই লাখ টাকা ও পরিবারের দেড় ভরি স্বর্ণালংকার নিয়ে যায় চোরেরা।

সকাল সাড়ে ৬ টার দিকে তাদের জ্ঞান ফেরার পর উঠে দেখেন ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় মেঝেতে পড়ে আছে। মাসুদ রানার স্ত্রী জানায়, তারা স্বামী স্ত্রী এক ঘরেই ঘুমিয়ে ছিলেন। রাতে ঘরের জানালা খোলাই ছিল। এ সুযোগে চোরেরা তাদেরকে অচেতন করে সব নিয়ে গেছে। তিনি আরো জানান, আলমারীতে তার বিয়ের সময়ের গহনাসহ পরিবারের ছেলে মেয়েদের মিলে প্রায় দেড় ভরি স্বর্ণের গহনা ছিল।

এছাড়াও তার স্বামীর ব্যবসার জন্য একটি এনজিও থেকে লোন নিয়েছিলো লোন নেওয়া টাকাসহ প্রায় আড়াই লাখ টাকা ছিল তাদের ঘরে। চোরেরা তাদের সর্বশান্ত করে গেছে।

তিনি জানান, আর কয়দিন পরই কিস্তি দিতে হবে। কিভাবে এনজিওর লোন শোধ করবেন তা নিয়েই মহা দুশ্চিন্তায় পড়েছেন পরিবারটি।

এ ছাড়াও ভুক্তভোগী মাসুদ রানা শারিরীক ভাবে একটু সুস্থতা বোধ করলে দেখতে পায়, তার ঘরে থাকা এক শত টাকা মূল্যের ৬টি নন জুডিশিয়াল সাদা স্টাম্প (মরিয়ম নামে) স্বাক্ষর করা চুরি হয়ে গেছে।

এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার জানায় ঘটনাস্থলে থানা পুলিশ পাঠানো হয়েছে। চুরির বিষয়ে থানায় একটি অভিযোগ করেছে । তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাগেশ্বরীতে স্বামী-স্ত্রীকে অচেতন করে স্বর্ণালংকার চুরি

আপডেট সময় : ১০:১৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪