সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে সমন্বয়ক নামে চাঁদাবাজী সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ-সমাবেশ
সাইয়্যেদ বাবু ব্যুরো প্রধান
- আপডেট সময় : ০৭:৫৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৮৮ বার পড়া হয়েছে
নাগেশ্বরীতে সমন্বয়ক নামে চাঁদাবাজী সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ-সমাবেশ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের চাঁদাবাজীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার বিকেলে বৈষম্যবিরোধী সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে নাগেশ্বরী ডিএম একাডেমি উচ্চ বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাসস্ট্যান্ড থেকে কলেজ মোড়ে যায়। সেখান থেকে আবারও বাসস্ট্যান্ডের চারমাথায় সমাবেশ করেন শিক্ষার্থীরা।
এতে বক্তব্য রাখেন, সাধারণ শিক্ষার্থী ইসমাইল হোসেন, আকরাম হোসেন, শাহেদ ইসলামসহ অনেকে। সমন্বয়কদের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজীর অভিযোগ তোলেন বক্তারা।
ছাত্ররা অভিযোগ করেন, সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজী করছেন। সাধারণ শিক্ষার্থীরাও এর স্বীকার হয়েছে।
সম্প্রতি বিভিন্ন অপকর্মের সুস্পষ্ট অভিযোগ তুলে নাগেশ্বরীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসান উল্লাহ তামীম, নাসিরুল ইসলাম নীরব ও বাঈজীদ বোস্তামিকে বহিস্কার করেন সমন্বয়কদের একটি পক্ষ।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :

























