নাগেশ্বরীতে এক যুগ ধরে ঝুঁকিপুর্ণ ব্রিজ দিয়ে পারাপার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নাগেশ্বরীতে এক যুগ ধরে ঝুঁকিপুর্ণ ব্রিজ দিয়ে পারাপার : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চিলাহাটিতে গ্রেফতার-১ ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় জামায়াতের দায়িত্বশীলদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে -মিয়া গোলাম পরওয়ার সৌদি-তুরস্ক-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের সম্ভাবনা যাচাই করছে বাংলাদেশ ফেরদৌস শিপইয়ার্ডে নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের স্কপ এর সংবাদ সম্মেলন ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপে খেলার সুযোগ পেল বাংলাদেশ কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি স্বজনদের কাছে হস্তান্তর আর্সেনালে মার্তিনেল্লির সঙ্গে আচরণে হতাশ ইয়ান রাইট শপথের পর হেয়ার রোডের বাসভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বঙ্গভবনে উঠবেন রোববার শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবি ডিসিসিআইয়ের দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কালব) নব নির্বাচিত কমিটির সংবর্ধনা

নাগেশ্বরীতে এক যুগ ধরে ঝুঁকিপুর্ণ ব্রিজ দিয়ে পারাপার

নাগেশ্বরী থেকে মো: মোসলেম উদ্দিন
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
নাগেশ্বরীতে এক যুগ ধরে ঝুঁকিপুর্ণ ব্রিজ দিয়ে পারাপার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রায় এক যুগ ধরে ঝুঁকি পূর্ণ ব্রিজ দিয়ে পারাপার হচ্ছে দুই ইউনিয়নের লোকজন। উপজেলার নেওয়াশী ইউনিয়নের ভিতর কুটি গ্রামের বুড়ির ছাড়া নদীর উপর নির্মিত ব্রিজটি তৈরি হয় প্রায় ত্রিশ বছর পুর্বে।

বর্তমানে এই ঝুঁকি পূর্ণ ব্রিজটি দিয়ে মানুষ পারাপারে প্রায়ই দুর্ঘটনায় পরতে হচ্ছে। একটু ভারী যানবাহ ব্রিজের উপর উঠলে ব্রিজটি কেপে ওঠে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনায় হওয়ার আসংকা করছে এলাকাবাসী।

বুড়ীর ছড়ার পাড়ের মল্লিক হোসেন বলেন, আমি বাই সাইকেল নিয়ে এই ব্রিজ থেকে পরে গিয়ে গুরুতর অসুস্থ হই।

স্থানীয় নুর জামাল বলেন, কিছু দিন পূর্বে একটি অটোরিকশা পরে গিয়ে অনেক লোকের ক্ষয়ক্ষতির হয়।

জাহিদুল ইসলাম জানায় এই ব্রিজ দিয়ে ফুলবাড়ি নেওয়াশী, হাসনাবাদ গোবর্ধনেরকুটির হাজার হাজার লোকজন ও শিক্ষার্থী চলাচল করে। ভয়ে সাইকেল থেকে নেমে হেটে যায় শিক্ষার্থীরা।

এখানে একটি নতুন ব্রিজ তৈরি করে এলাকার মানুষের দুর্ঘটনা থেকে রক্ষা করার দাবি জানায় এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!