নাগেশ্বরীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নাগেশ্বরীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

নাগেশ্বরীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
নাগেশ্বরীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায়  যুবকের মৃত্যু

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায়  যুবকের মৃত্যু হয়েছে।

নাগেশ্বরীতে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় তাইবুল ইসলাম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরও একজন।

সোমবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কের পয়রাডাঙা পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তাইবুল ইসলাম উপজেলার নুন খাওয়া ইউনিয়নের মাঝের চর এলাকার মো. উকিল আলীর ছেলে।

স্থানীয়রা জানান, তাইবুল দক্ষিণ ব্যাপারীর হাটের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে নাগেশ্বরীর দিকে যাওয়ার পথে পয়রাডাঙা পার হওয়ার পরেই অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পরে ঘটনাস্থলেই মারা যান। তার সঙ্গে থাকা আরও এক আরোহী গুরুত্বর আহত হয়েছে।

নাগেশ্বরী থানার উপ পরিদর্শক (এসআই) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে, এ বিষয়ে মামলা হবে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পড়ুন>>পুতুলের গায়ে ঢোকানো ১০১টি সুই নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!