নরসিংদীতে নানা আয়োজনের মধ্যদিয়ে বর্ষবরণ উদযাপন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নরসিংদীতে নানা আয়োজনের মধ্যদিয়ে বর্ষবরণ উদযাপন : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
তিন ইরানি পাইলট আটকের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল কাতার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ, ৯ উইকেটে হারাল স্বাগতিকদের অস্ট্রেলিয়াকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ৫৭ রান রোববার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী: জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তারেক রহমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান লেবাননে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ১১ জন নিহত বিএনপি সরকারের ছয় মাস: তারেক রহমানের নেতৃত্বে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ধর্ষণের অভিযোগের জেরে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের পুরান ঢাকায় মার্কেটের ১৩ তলায় বিক্রয়কর্মীর ওপর হামলা, মৃত্যু লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নরসিংদীতে নানা আয়োজনের মধ্যদিয়ে বর্ষবরণ উদযাপন

রায়পুরা (নরসিংদী) থেকে সাদ্দাম উদ্দীন রাজ
  • প্রকাশিত : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
নরসিংদীতে নানা আয়োজনের মধ্যদিয়ে বর্ষবরণ উদযাপন

নরসিংদীতে নানা আয়োজনের মধ্যদিয়ে বর্ষবরণ উদযাপন

পুরাতন বর্ষকে বিদায় দিয়ে নতুন বর্ষকে বরণ করতে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে নরসিংদীতে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।

রোববার (১৪ এপ্রিল) সকালে মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়।

বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. বদিউল আলম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম), নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যাপক গোলাম মোস্তফা মিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নাজমুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম সহ সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।

মঙ্গল শোভাযাত্রা শেষে পহেলা বৈশাখ উপলক্ষ‍্যে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনব্যাপী এ অনুষ্ঠানে লোকজ সংস্কৃতি প্রদর্শনী, ঐতিহ্যবাহী পুতুল নাচ, লাঠি খেলা, সাপ খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!