নওগাঁর নিয়ামতপুর ভুটভুটি উল্টে দুই গরুর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁর নিয়ামতপুর ভুটভুটি উল্টে দুই গরুর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ইউক্রেনের যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইল ফেদোরভ রংপুরে শিক্ষক পরিবারে চার সদস্যের মৃত্যুর ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় দুজনকে আটক ইলিয়াস আলীসহ একাধিক গুমের ঘটনায় সাইফুর রহমানের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৪১ পদে নিয়োগ: আবেদনের বিস্তারিত কাতারে সড়ক দুর্ঘটনায় পা হারানো ব্যক্তিকে সাড়ে ৪ লাখ রিয়াল ক্ষতিপূরণ দেওয়ার রায় বহাল সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় নতুন মন্ত্রী ড. আব্দুল মঈন খানের তেঁতুলিয়ায় ১৭টি সরকারি দপ্তরে জনবল সংকট: ব্যাহত নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রম সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

নওগাঁর নিয়ামতপুর ভুটভুটি উল্টে দুই গরুর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
সড়ক দুর্ঘটনার

নওগাঁর নিয়ামতপুর ভুটভুটি উল্টে দুই গরুর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

নওগাঁর নিয়ামতপুরে ভুটভুটি উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (৮ জুলাই) দুপুরে নিয়ামতপুর-টিএলবি সড়কের সাংশাইল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার দামকুড়া গ্রামের শরিফ উদ্দিন (৬২) একই উপজেলার বনগাঁ পাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে শামীম রেজা (২৮)।

নিয়ামতপুর থানার ওসি আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতরা দুপুরের দিকে ভুটভুটিযোগে গরু কেনার উদ্দেশে উপজেলার ছাতড়া গরুর হাটে যাচ্ছিলেন।

এ সময় ঘটনাস্থল পৌঁছালে ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে দু’জন নিহত হয়। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।

ওসি আরও জানান, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল থেকে মরদেহ দু’টি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!