নওগাঁয় ৬টি অবৈধ ইটভাটায় অভিযান; ১০ লক্ষ টাকা অর্থদন্ড : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় ৬টি অবৈধ ইটভাটায় অভিযান; ১০ লক্ষ টাকা অর্থদন্ড : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আর্সেনালে মার্তিনেল্লির সঙ্গে আচরণে হতাশ ইয়ান রাইট শপথের পর হেয়ার রোডের বাসভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বঙ্গভবনে উঠবেন রোববার শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবি ডিসিসিআইয়ের দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কালব) নব নির্বাচিত কমিটির সংবর্ধনা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ১২ কর্মী নিয়োগ: আবেদনের বিস্তারিত কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন মির্জা ফখরুল: মঞ্চের অভিনেতা থেকে রাষ্ট্রপ্রধান হওয়ার অজানা গল্প সিরাজগঞ্জে হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাশিয়ায় যুদ্ধে পাঠানো বাংলাদেশি তরুণ রাজন দেশে ফিরছেন

নওগাঁয় ৬টি অবৈধ ইটভাটায় অভিযান; ১০ লক্ষ টাকা অর্থদন্ড

নওগাঁ সদর থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : বুধবার, ৬ মার্চ, ২০২৪
নওগাঁয় ৬টি অবৈধ ইটভাটায় অভিযান; ১০ লক্ষ টাকা অর্থদন্ড

নওগাঁয় ৬টি অবৈধ ইটভাটায় অভিযান; ১০ লক্ষ টাকা অর্থদন্ড

নওগাঁয় ৬টি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের সদস্যরা। পরে অবৈধভাবে পরিচালনা করার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ওই ৬টি ইটভাটা মালিকের ১০ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়েছে।

মঙ্গলবার ৫ মার্চ দিনব্যাপী সদর ও মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত ওই সকল ইটভাটা মালিকের অর্থদন্ডের এ রায় প্রদান করেন রাজশাহী বিভাগীয় পরিবেশ অধিদপ্তর, বগুড়া কার্যালয়ের পরিচালক (উপসচিব) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাঃ আহসান হাবিব।

বুধবার ৬ মার্চ সকালে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মলিন মিয়া।

মলিন মিয়া বলেন, নওগাঁ সদর ও মান্দা উপজেলায় একাধিক ইটভাটা ইটভাটা দীর্ঘ দিন থেকে অবৈধভাবে পরিচালনা করে আসছিল। বিষয়টি জানতে পেরে পরিবেশ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের পরিচালক (উপসচিব) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাঃ আহসান হাবিব স্যারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

পরে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে সদর উপজেলার মেসার্স এবিসি ব্রিকসকে দুই লক্ষ টাকা, মেসার্স মন্ডল ব্রিকসকে দুই লক্ষ ও মান্দা উপজেলার মেসার্স এএম ব্রিকসকে এক লক্ষ, মেসার্স সীমানা ব্রিকসকে দুই লক্ষ, মেসার্স শাপলা ব্রিকসকে দুই লক্ষ, মেসার্স মান্দা ব্রিকসকে এক লক্ষ টাকা সর্বমোট দশ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।  তাৎক্ষণিক ভাবে উক্ত পরিমাণ টাকা আদায় করা হয়েছে।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক উত্তম কুমার। এ সময় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা প্রদান করেন। তিনি আরও বলেন, জেলাজুড়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!