নওগাঁয় ডিবি পুলিশের অভিযান ১০১ কেজি গাঁজাসহ গ্রেফতার-২ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় ডিবি পুলিশের অভিযান ১০১ কেজি গাঁজাসহ গ্রেফতার-২ : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবসহ গ্রেপ্তার-২ কাউনিয়ায় বেশি দামে সার বিক্রি: বিসিআইসি ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের গোপন কারাগার নিয়ে তদন্ত কমিটি গঠন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি: ইসরায়েল-আমিরাত জোটের জন্য কেন এটি বড় ধাক্কা? কাউনিয়ায় সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আন্তঃধর্মীয় সংলাপ ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কয়েকজন দলে আছে: মুশফিক পানি কমলেও নাগেশ্বরীর বামনডাঙা ইউনিয়নে পানিবন্দি হাজারও মানুষ টেক্সাসে ইসলামবিদ্বেষী তৎপরতা বৃদ্ধি: আতঙ্কে স্থানীয় মুসলিমরা ফিফা সভাপতি ইস্যুতে এশিয়ান ফুটবলে বিভাজন: এএফসি ও কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের পাল্টাপাল্টি অবস্থান

নওগাঁয় ডিবি পুলিশের অভিযান ১০১ কেজি গাঁজাসহ গ্রেফতার-২

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : রবিবার, ৯ জুন, ২০২৪
নওগাঁয় ডিবি পুলিশের অভিযান ১০১ কেজি গাঁজাসহ গ্রেফতার-২

নওগাঁয় ডিবি পুলিশের অভিযান ১০১ কেজি গাঁজাসহ গ্রেফতার-২

নওগাঁয় ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১০১ কেজি গাঁজা উদ্ধার করেছে। এসময় কার্ভাড ভ্যান চালক সুমন বাপ্পী (৩৫) ও জুয়েল মন্ডল(৫৫) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। রবিবার (৯ইজুন) দুপুর সাড়ে ১২টায় নওগাঁ ডিবি পুলিশ কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানানাে হয়।

শনিবার (৮ইজুন) রাত সােয়া ১২টার সময় নিয়ামতপুর উপজেলা ২নং চন্দন নগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড এর সন্তোষ পাড়া গ্রাম এর মোকলেছুর রহমানের পুকুরের সামনের পাকা রাস্তায় গাঁজা উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়।

সুমন বাপ্পী ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্জারামপুর থানার রুপসদী ইউনিয়নের খাড়রপুর গ্রামের মোহন মিয়ার ছেলে ও জুয়েল মন্ডল নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার সন্তোষ পাড়া গ্রামের নাজির মন্ডলের ছেলে। ১০১কেজি গাঁজার আনুমানিক মূল্য ২০ লাখ ২০ টাকা ধরা হয়েছে।

প্রেস ব্রিফিং এ লিখিত বক্তব্য জানানাে হয়, গােপন সংবাদের ভিত্তিতে জানা যায় গাঁজার একটি বড় চালান চট্রগ্রাম থেকে নওগাঁয় আসছে। এর ভিত্তিতে নওগাঁ জেলা পুলিশ ও ডিবি পুলিশ সোর্সকে কাজে লাগায়।

শনিবার রাত ১০টার সময় পুলিশ জানতে পারে গাঁজার চালানটি মহাদবপুর ও নিয়ামতপুর থানার মধ্যে ঢুকবে। জেলা পুলিশ, মহাদেবপুর ও নিয়ামতপুর থানা পুলিশ পাঁচটি টিম ভাগ হয়ে ওৎ পেতে থাকে। রাত সোয়া ১২টার সময় একটি কাভার্ড ভ্যান মহাদেবপুর থানার সীমানা পার হয়ে নিয়ামতপুর থানার মোকলেছুরের পুকুর পাড়ের সামনে এসে দাঁড়ায়।

পড়ুন>>ভূরুঙ্গামারীতে ২০ কেজি গাজা ও ১৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার

সেখানে ১০-১২জন লোক এসে বস্তা নামাতে থাকে। পুলিশ সেখানে গেলে তারা পালিয়ে যায়। এসময় পুলিশের হাতে সুমন বাপ্পী ও জুয়েল আটক হয়।

প্রেস ব্রিফিং অতিরিক্ত জলা পুলিশ সুপার(প্রসাশন) গাজিউর রহমান ও জেলা ডিবি পুলিশের ইনচার্জ হাসমত আলী সহ অনেকে উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!