নওগাঁয় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন মির্জা ফখরুল: মঞ্চের অভিনেতা থেকে রাষ্ট্রপ্রধান হওয়ার অজানা গল্প সিরাজগঞ্জে হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাশিয়ায় যুদ্ধে পাঠানো বাংলাদেশি তরুণ রাজন দেশে ফিরছেন সংবাদপত্র শিল্পের সংকট ও উত্তরণের পথ: কেন এটি একটি জাতীয় বিনিয়োগ? ম্যাকাই টেস্টে শরিফুলের বিধ্বংসী বোলিংয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ মোবাইল কিনতে ই-লোন সুবিধা দেবে মিডল্যান্ড ব্যাংক টানা ২৫ মৌসুমে গোল: বিশ্বরেকর্ড গড়ে ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো ইস্টার্ন ব্যাংকে সার্ভিস অ্যাম্বাসেডর পদে নিয়োগ: বেতন ৩১ হাজার টাকা হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর

নওগাঁয় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : সোমবার, ৮ জুলাই, ২০২৪
নওগাঁয় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

নওগাঁয় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ।

নওগাঁর বদলগাছীতে খরিপ মৌসুমে রোপা আমন (উফশী) জাতের ধান বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

জেনে নিন>>শ্রাবণ মাসে জমিতে কি কি সবজি চাষ করতে পারবেন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রণোদনা বিতরণ করেন নওগাঁ -৩ (মহাদেবপুর -বদলগাছী) আসনের সাংসদ সৌরেন্দ নাথ চক্রবর্তী। সোমবার দুপুরে নওগাঁর বদলগাছী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে।

এসময় উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ এর সভাপতিত্বে সাংসদের সহধর্মিনী রক্তিমা চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খাঁন, উপজেলা কৃষি কর্মকর্তা সাবাস ফারহান বক্তব্য রাখেন।

পরে ২০২৩-২৪ অর্থ বছরের ১ হাজার ৪১০ জন কৃষককে খরিপ মৌসুমে রোপা আমন (উফশী) জাতের ধান বীজ ৫ কেজি এবং ১০কেজি ডিএপি ও ১০ এমওপি সার বিনামুল্যে বিতরণ করা হয়েছে।

এর পরে শিক্ষা উপবৃত্তি ও দুস্থদের মাঝে ৪৫টি চেকের, সেলাই মেশিন ও ঢেউটিন বিতরন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!