নওগাঁয় আওয়ামীলীগ কর্মীদের হামলায় বিএনপি নেতা মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় আওয়ামীলীগ কর্মীদের হামলায় বিএনপি নেতা মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বেচ্ছাশ্রমে পাট কেটে ও ধানের চারা রোপণ করলেন আনসার-ভিডিপি সদস্যরা ভূরুঙ্গামারীতে কামড়ে পালানোর চেষ্টা করেও পুলিশ-বিজিবির হাতে ধরা গাঁজাচাষী ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন

নওগাঁয় আওয়ামীলীগ কর্মীদের হামলায় বিএনপি নেতা মৃত্যু

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
জুয়া–মাদক চক্রের বিরুদ্ধে প্রতিবেদন করতে গিয়ে সাংবাদিকের উপর হামলা
জুয়া–মাদক চক্রের বিরুদ্ধে প্রতিবেদন করতে গিয়ে সাংবাদিকের উপর হামলা

নওগাঁয় আওয়ামীলীগ কর্মীদের হামলায় বিএনপি নেতা মৃত্যু

নওগাঁর মান্দায় আওয়ামীলীগ সন্ত্রাসীদের হামলায় রমজান আলী নামে এক বিএনপি নেতা নিহত। রবিবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার ৩ নং পরানপুর ইউনিয়নের সোনাপুর ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত আওয়ামী সন্ত্রাসীরা পলাতক রয়েছেন।

নিহত বিএনপি নেতা রমজান আলী (৭০) সোনাপুর ফকিরপাড়া গ্রামের বাসিন্দা ও পরানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য।

স্থানীয়রা জানান, রমজান আলী বিএনপি’র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এনিয়ে প্রতিবেশী আওয়ামী লীগের কর্মী আমিনুল ইসলাম, আবুল কালাম ও আব্দুর রাজ্জাকের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

রবিবার দুপুরে সামান্য বিষয় নিয়ে পরানপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর উজ্জলের নির্দেশে প্রতিপক্ষের আওয়ামী লীগের কর্মী আমিনুল ইসলামের নেতৃত্বে আবুল কালাম ও আব্দুর রাজ্জাক রমজান আলীকে  মারধর করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এরপর সংবাদ পেয়ে সেনাবাহিনীর সদস্যরা গ্রামপুলিশের সহায়তায় নিহত রমজান আলীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এটি পরিকল্পিত হত্যাকান্ড বলেও দাবি করেন তারা।’

এ প্রসঙ্গে মান্দা থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করার পর ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!