ধামুইরহাটে পিকনিকের বাস চাপায় একজন নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ধামুইরহাটে পিকনিকের বাস চাপায় একজন নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

ধামুইরহাটে পিকনিকের বাস চাপায় একজন নিহত

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
ধামুইরহাটে পিকনিকের বাস চাপায় নিহত কামাল হোসেন

 

 

ধামুইরহাটে পিকনিকের বাস চাপায় একজন নিহত

 

নওগা়ঁর ধামইরহাটে পিকনিকের বাসচাপায় ফটোস্ট্যাট ব্যবসায়ী কামাল হোসেন (৫০) নিহত হয়েছে। ধামুরহাট উপজেলা পরিষদ মার্কেটের ফটোস্ট্যাট ব্যবসায়ী কামাল হোসেন উপজেলার উত্তর চকযদু গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইয়াদ আলীর ছেলে।

বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকালে উপজেলার আড়ানগর ইউনিয়নের বিহারিনগর মোড়ে এই ঘটনা ঘটে।

পড়ুন>> জুলাই আন্দোলনে ছাত্র-জনতা হত্যাকারী ও ধর্ষকদের বিচারের দাবিতে বিক্ষোভ

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৮টার দিকে কামাল হোসেন মোটরসাইকেল নিয়ে নওগাঁ যাওয়ার পথে নওগাঁর ধামইরহাট-পত্নীতলা সড়কের বিহারীনগর মোড়ে জয়পুরহাটগামী হানিফ (ঢাকা মেট্রো-ব ১৪-৫৫৯২) পরিবহনের পিকনিকের বাসের চাপায় ব্যবসায়ী কামাল হোসেনের মৃত্যুহয়।

ইতিপূর্বে ও বিহারিনগরের এই মোড়ে একাধিক বার সড়ক দুর্ঘটনায় প্রান গেছে অনেকের। এলাকাবাসি এই মোড়ে একটি গতি রোধক দাবি করেছেন।

ধামইরহাট থানার ওসি রাইসুল ইসলাম জানান, লাশ পুলিশ হেফাজতে নেয়া হয়। কামাল হোসেনের জন্মস্থান নওগাঁর আত্রাই উপজেলায়। তিনি ছোটকাল থেকেই ধামইরহাটে ব্যবসা করতেন। তার ১ স্ত্রী ১ টি ছেলেও রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!