দৌলতপুরে ইউএনও'র বদলির আদেশ প্রত্যাহারে দাবিতে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দৌলতপুরে ইউএনও'র বদলির আদেশ প্রত্যাহারে দাবিতে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নিয়মিত খেলা উচিত: জেসন গিলেস্পি চা শ্রমিকদের ৮ দফা দাবি: বিশেষ তদন্ত টিম গঠনের আশ্বাস শ্রমমন্ত্রীর নাগেশ্বরীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ‎​ দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড় যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত নিয়োগে হিমশিম খাচ্ছেন প্রেসিডেন্ট জেলেনস্কি সৈয়দপুরে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৌলতপুরে ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহারে দাবিতে মানববন্ধন

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • প্রকাশিত : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
দৌলতপুরে ইউএনও'র বদলির আদেশ প্রত্যাহারে দাবিতে মানববন্ধন
দৌলতপুরে ইউএনও'র বদলির আদেশ প্রত্যাহারে দাবিতে মানববন্ধন

 

 

 

 

দৌলতপুরে ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহারে দাবিতে মানববন্ধন

 

 

দৌলতপুরে ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহারে দাবিতে মানববন্ধন।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল হাই সিদ্দিকী’র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ জনতা।

 

সোমবার (০৮ ডিসেম্বর) বেলা ১১ টার সময় উপজেলা বাজার রোডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে রাজনৈতিক ব্যক্তিবর্গ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃবৃন্দ, ছাত্র-শিক্ষকসহ সহস্রাধিক বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

 

 

মানববন্ধনে বক্তারা বলেন, আব্দুল হাই সিদ্দিকী এই উপজেলায় যোগদানের পর থেকে মানুষের সেবায় কাজ করেছেন। তিনি তার সাধ্য মতো সর্বোচ্চ সহযোগিতা করেছেন এই উপজেলার মানুষদের। তাই হঠাৎ করেই তার বদলির আদেশ শুনেই ফুসে উঠেছে উপজেলার সর্বস্তরের মানুষ।

পড়ুন >>বিলম্বিত পোস্ট মডেম : ১৯৭০ এর নির্বাচন

বক্তারা আরও বলেন, ইউএনও আব্দুল হাই সিদ্দিকীকে এ উপজেলায় রাখতে হবে। বদলির আদেশ বাতিল করতে হবে। এ ব্যাপারে বর্তমান সরকারের সুদৃষ্টি আশা করছেন তাঁরা।

 

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নুরুজ্জামান হাবলু মোল্লা, দৌলতপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকবর আলী, উপজেলা বিএনপি’র অন্যতম সদস্য আলাউদ্দিন বাদল, উপজেলা বিএনপি’র সাবেক শিল্প বিষয়ক সম্পাদক মোঃ ফজলুর রহমান, সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলামশা হীনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!