দৌলতপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দৌলতপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার প্রেক্ষাপট: যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু ভূরুঙ্গামারী মহিলা কলেজে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী, ঢাকার অবস্থান স্পষ্ট প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের স্টার্টআপ ওয়ান্ডারমাইন্ডের বিরুদ্ধে মামলা

দৌলতপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
প্রতিকী ছবি

 

 

দৌলতপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

 

 

দৌলতপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের শেরপুর বাজার এলাকা থেকে শাপলা খাতুন (১৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

 

পুলিশ জানায়, মরদেহটি ঘরের বিছানায় শোয়া অবস্থায় পাওয়া যায়। শরীরে আঘাতের স্পষ্ট কোনো চিহ্ন না থাকলেও গলায় রশির দাগের মতো চিহ্ন পাওয়া গেছে।

 

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পড়ুন>>কাউনিয়ায় ঝুলন্ত লাশ উদ্ধার 

 

নিহত শাপলা খাতুন ওই এলাকার সৌদি প্রবাসী রনি হোসেনের স্ত্রী এবং একই ইউনিয়নের পঁচাভিটা গ্রামের সৌদি প্রবাসী আরিফ মোল্লার মেয়ে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের কারণে শাপলা কিছুদিন ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। সোমবার তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে পারিবারিক বোঝাপড়া হলে তাকে পুনরায় স্বামীর বাড়িতে পাঠানো হয়। কিন্তু পরদিন সকালে ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পড়ুন>> ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ-মিছিল

 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে শাপলার শ্বশুরবাড়ির সবাই পলাতক রয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!