দৌলতপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
- আপডেট সময় : ০১:৫৫:১২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
দৌলতপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর তালতলা মাঠ থেকে বুধবার সকালে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।
পিয়ারপুর ইউনিয়নের কামালপুর তালতলা গ্রামের এলাকাবাসী সকালে তালতলা মাঠে কৃষিকাজ করতে যাবার সময় মাঠের মধ্যে ক্যানেলের মধ্যে এক ব্যাক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পড়ুন>>মিরপুরে উচ্ছেদ অভিযানে হকার-পুলিশ সংঘর্ষ, ময়লার গাড়িতে আগুন
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান জানান, বুধবার সকাল ৮ টায় সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পিয়ারপুর ইউনিয়নের তালতলা মাঠের মধ্যে গিয়ে ক্যানেল থেকে আনুমানিক ৪০ বৎসর বয়সের অজ্ঞাত এক ব্যক্তির মুখোমন্ডল বিকৃত লাশ উদ্ধার করি।
তিনি আরও বলেন, কুষ্টিয়া থেকে সিআইডি টিম ঘটনাস্থলে এসে লাশ সনাক্তের কার্যক্রম শেষে লাশের ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরনের প্রকৃয়া চলমান।
এব্যাপারে দৌলতপুর থানায় মামলা প্রক্রিয়াধীন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























