সংবাদ শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হকার-পুলিশ সংঘর্ষ, ময়লার গাড়িতে আগুন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৪৩:২২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে বুধবার সকালে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযান চলাকালে ক্ষুব্ধ হকার ও ব্যবসায়ীরা সিটি করপোরেশনের একটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশের সঙ্গে হকারদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।
মিরপুর মডেল থানার ডিউটি অফিসার শহিদুল ইসলাম জানান, উচ্ছেদ অভিযান চলাকালে হকাররা পুলিশ ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশের একাধিক দল মোতায়েন রয়েছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সূত্র: মানবজমিন
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :
























