তাহিরপুরে দুই ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাহিরপুরে দুই ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী সিনিয়র অফিসার নিয়োগ: ২,১১৪ প্রার্থীর আবেদনে ছবি ও স্বাক্ষরের ত্রুটি, সংশোধনের নির্দেশ কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের প্রাণহানি সাঁওতাল জনগোষ্ঠীর জীবন-সংগ্রাম নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘মন পাখি ১ সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা ঢাকার পানি সংকট নিরসনে সাড়ে ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে ডেনমার্ক লোহাগড়ায় বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, চালকসহ বাস আটক সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

তাহিরপুরে দুই ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
তাহিরপুরে দুই ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান

সুনামগঞ্জের তাহিরপুরে বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে বাদাঘাট ও বড়দল উত্তর ইউনিয়নের নব নির্বাচিত দুই চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন ও মো. মাসুক মিয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর তিনটায় বাদাঘাট বাজার বণিক সমিতির উদ্যেগে বাদাঘাট বাজার মেইন রোডে এ সংবর্ধনার আয়োজন করা হয়। বাদাঘাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রফিক আহমেদ মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতিরি সভাপতি মো. সেলিম হায়দার।

এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহিদ তাং, স্থানীয় আওয়ামীলীগ নেতা নুরুল হক মাষ্টার, ব্যবসায়ী মো. আবুল হোসেন, মো. শাহ আলম, সারোয়ার ইবনে গিয়াস, জুবায়ের আহম।

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ঝুমুর তালুকাদার ও উপজেলা ছাত্রলীগ নেতা আযহারুল ইসলাম সোহাগ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ধানু, ব্যবসায়ী হাজী হামিদ শিকদার, হাজী সফর আলী, হাজী মোস্তফা মিয়া, হাজী রহিম উদ্দিন প্রমূখ।

এর আগে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ হারুন বিন লায়েছ। শেষে বাদাঘাট বাজারের বণিক সমিতি সকল প্রয়াতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে নবনির্বাচিত দুই ইউনিয়ন চেয়ারম্যানকে সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা শেষে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বাদাঘাট বাজার ব্যবসায়িক বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!