ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন

তাহিরপুরে জেটি দখলের ঘটনায় যুবদল সভাপতিসহ ১৯জনের নামে থানা অভিযোগ

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৩:৫৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪ ২৩০ বার পড়া হয়েছে

তাহিরপুরে জেটি দখলের ঘটনায় যুবদল সভাপতিসহ ১৯জনের নামে থানা অভিযোগ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাহিরপুরে জেটি দখলের ঘটনায় যুবদল সভাপতিসহ ১৯জনের নামে থানা অভিযোগ

সুনামগঞ্জের তাহিরপুরে বিআইডব্লিউটিএ এর জেটি জোরপূর্বক দখলের ঘটনায় উত্তর শ্রীপুর ইউনিয়ন যুবদল সভাপতি জিয়াউর রহমান সহ ১৯ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন থানার এসআই আহমেদুল আরেফিন।

পড়ুন>>প্রতি রাতে কোটি টাকার বালু লুট: তাহিরপুরে যাদুকাটা নদীর পাড় কেটে সাবাড়

বিআইডব্লিউটিএ এর ইজারাপ্রাপ্ত প্রতিষ্ঠান সোহাগ এন্টারপ্রাইজ এর ম্যানেজার লোকমান হোসেন বাদী হয়ে তাহিরপুর থানায় অভিযোগ করেন।

অন্যান্য অভিযুক্তরা হলো, ফেরদৌস আলম আখঞ্জী (৬০), একই গ্রামের কবির হোসেন (৪০), জিয়ারুল মিয়া (৩৫), ইমলাক হোসেন (৩৯), সালেহ আহমদ (২৭),সহল মিয়া (৪২), হাসান মিয়া (২৩), আরাফাত মিয়া (৩৬), শাফিক মিয়া (২৬), সুয়েজ মিয়া (৪৬), তোফাজ্জল মিয়া(৩৬), আবু বক্কর (৪২), সাদ্দাম মিয়া (৩৬), মাইদুল মিয়া (২৯), মিনহাজ মিয়া (২৫), তানজিল মিয়া (২৮), মুরছালিন মিয়া(২৪), নেছার মিয়া(৩৪)। এছাড়াও অজ্ঞাতনামা আরো ১০-১২জন রয়েছে।

বাদি ও অভিযোগ সূত্রে জানাযায়, চলতি অর্থবছরে মেসার্স সোহাগ এন্টারপ্রাইজ বিআইডব্লিউটিএ কর্তৃক উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের “বড়ছড়া ডাম্পের বাজার হতে মহিয়াজুড়ী মৌজা হয়ে সুলোমানপুর পর্যন্ত নৌযান হতে টোল আদায়ের বৈধ ইজারাপ্রপ্ত হন।

গত ৫আগস্ট সরকার পরিবর্তনের পর উত্তর শ্রীপুর ইউনিয়ন যুবদল সভাপতি জিয়াউর রহমান তার দলবল নিয়ে সরকারী নিয়মে টোল আদায়ে বিভিন্ন ভাবে বাঁধা সৃষ্টি করছে। বিভিন্ন সময় জেটিতে এসে টোলের অংশীদারীত্ব না দিলে হামলা ও মারধরের হুমকি দিয়ে যায়।

মালিকপক্ষ তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৭আগস্ট মঙ্গলবার সকালে জিয়াউর সহ তার দলবল দেশীয় অস্র নিয়ে জেটিতে আক্রমণ করে। এবং জোরপূর্বক জেটি নির্ধারিত স্থান কামালপুর থেকে শ্রীপুর বাজারে নিয়ে যায়।

এসময় মুঠোফোনে বিষয়টি প্রশাসনকে অবগত করলে তাৎক্ষণিক সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ ও বিআইডব্লিউটিএ এর সহকরী পরিচালক সুব্রত রায় সেনাবাহিনীর একটি টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তখন এই সন্ত্রাসী মহলটির চাপের মূখে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে জেটি উদ্ধার না করে চলে যেতে হয় তাদের। বর্তমানে জেটি জিয়া বাহিনীর দখলে রয়েছে।

এবিষয়ে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন বলেন, থানায় অভিযোগ এসেছে । তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তাহিরপুরে জেটি দখলের ঘটনায় যুবদল সভাপতিসহ ১৯জনের নামে থানা অভিযোগ

আপডেট সময় : ০৩:৫৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪