তাড়াশ পৌর শহরে জাকের পার্টির জনসভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৩৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ৩৯৮০ বার পড়া হয়েছে
তাড়াশ পৌর শহরে জাকের পার্টির জনসভা অনুষ্ঠিত
তাড়াশ পৌর শহরে জাকের পার্টির জনসভা অনুষ্ঠিত।
কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেব সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরে জাকের পার্টির জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে তাড়াশ পৌর শহরের হেলীপ্যাড মাঠে উপজেলা জাকের পার্টির সভাপতি মো. ইদ্রিস আলীর সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্য রাখেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল।
তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩’শ আসনে প্রার্থী দিবে জাকের পার্টি। আপনারা জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন। জাকের পার্টিই সরকার গঠন করবে ইনশাআল্লাহ। তিনি সকলকে জাকের পার্টির পতাকা তলে আসার আহবান জানান।
পড়ুন>> সমাজ সেবার আর্থিক সহায়তায় ডোমারে স্বচ্ছলতায় জাহাঙ্গীরের পরিবার
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জাকের পার্টির সভাপতি মো. আলমগীর হোসেন, জেলা কৃষকফ্রন্টের সভাপতি আলা উদ্দিন, উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা ছাত্রফ্রন্ট সভাপতি ওয়াজেদ আলী, জেলা মৎস্য জীবিফ্রন্ট সভাপতি আবু সাইদ, জেলা মহিলাফ্রন্ট সভানেত্রী সানজিদা তালুকদার হেনাসহ অনেকে।
অনুষ্ঠান শেষে এক র্যালি বের হয়ে বাজার প্রদক্ষিণ করে। পরে মিলাদ মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























