তাড়াশে পৌর যুবদলের উদ্যোগে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০১:৫৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে
তাড়াশে পৌর যুবদলের উদ্যোগে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
তাড়াশে পৌর যুবদলের উদ্যোগে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
সিরাজগঞ্জের তাড়াশে পৌর যুব দলের উদ্যোগে নানা আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কর্তন।
বৃহস্পতিবার সকাল থেকেই পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে যুব দলের নেতা কর্মীরা র্যালি নিয়ে দলীয় অস্থায়ী কার্যালয়ে জমায়েত হতে থাকে।
পরে পৌর যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর পৌর যুবদলের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পৌর বিএনপির সদস্য সচিব খন্দকার আব্দুল বারিক।
পড়ুন>> ৫ বছরের শিশুকে ধর্ষণ: টাকা দিয়ে ধামাচাপার চেষ্টা
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর যুবদল নেতা দুলাল হোসেন, ইসলামইল হোসেন ফকির, মাসুদ রানা, নজরুল প্রধান, কে এম রাসেল, এফ এম সোহেল রানা, আমিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার শাহাদত, তাড়াশ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক নেতা আব্দুল মতিন, ছাত্রদল নেতা নূরইসলাম নূরনবী প্রমূখ।
আলোচনা সভা শেষে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কর্তন করা হয়।























