তাড়াশে অটোরিকশার ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু
- আপডেট সময় : ০৯:৩৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ২১৯৭৫ বার পড়া হয়েছে
তাড়াশে অটোরিকশার ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু
সিরাজগঞ্জের তাড়াশে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় তাজিম আহমেদ নামের ৭ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ দুপুরে তাড়াশ-নিমগাছি আঞ্চলিক সড়কের ধানকুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাজিম আহমেদ ধানকুন্টি এলাকার মনিরুল ইসলামের ছেলে।
স্থায়ীয় সূত্রে জানা যায়, আজ দুপুর আনুমানিক ১টার দিকে শিশু তাজিম আহমেদ তাড়াশ-নিমগাছি আঞ্চলিক সড়কের ধানকুন্ঠি এলাকায় রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল। এ সময় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে জোরালো ধাক্কা দেয়।
পড়ুন>> সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা: চালকের খামখেয়ালিপনার অভিযোগ
এতে সে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করলেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পথেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো হাবিবুর রহমান জানান, এ বিষয়ে কোন অভিযোগ এখন পর্যন্ত পায়নি পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

























