ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি ও অঙ্গসংগঠনের ঢাকা মহানগরীর ৩ কমিটি বিলুপ্ত সশস্ত্র বাহিনীকে আধুনিক সরঞ্জাম ও যোগ্যতার ভিত্তিতে পদায়নের সুপারিশ বাংলাদেশে ১০০ কোটি টাকার টিসিসিএ কারখানা গড়ছে এসআর গ্রুপ বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ ইন্দোনেশিয়ার কারাগারে বিলাসবহুল জীবন, বরখাস্ত ৫ কর্মকর্তা বিষখালী নদীতে ইলিশ শিকারে গিয়ে নিখোঁজ জেলে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সব প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাবিতে শেখ মুজিবুর রহমান হলের নাম পুনর্বহাল বিশ্বসেরা ১০০০ বিশ্ববিদ্যালয়: তালিকায় বাংলাদেশের ৪ শিক্ষাপ্রতিষ্ঠান পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ নেতা আবদুল ওহাবসহ আটক

তরুণ সমাজেই পারে স্বচ্ছতার নতুন বাংলাদেশ গড়তে -আখতার হোসেন

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • আপডেট সময় : ১০:৪৭:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫ ৮০ বার পড়া হয়েছে

তরুণ সমাজেই পারে স্বচ্ছতার নতুন বাংলাদেশ গড়তে -আখতার হোসেন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তরুণ সমাজেই পারে স্বচ্ছতার নতুন বাংলাদেশ গড়তে -আখতার হোসেন

রংপুরের কাউনিয়ায় এক সম্প্রীতি ও ঐক্য সমাবেশ অনুষ্ঠানে এক বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন বলেন তরুণ সমাজ স্বচ্ছতার নতুন বাংলাদেশ গড়তে পারে। জুলাই বিপ্লবে দুই হাজার মানুষ জীবন দিয়েছে হাজার মানুষ পঙ্গু হয়েছে লক্ষ্য লক্ষ্য মানুষ আন্দোলনে অংশ নিয়েছে। তাই নতুন বাংলাদেশ হবে জনতার,জবাবদিহিতার, স্বচ্ছতার। নতুন বাংলাদেশ হবে সম্প্রতির বাংলাদেশ।

তিনি আরো বলেন, উত্তরবঙ্গ দীর্ঘ সময় উন্নয়ন বৈষম্যের শিকার ‘আমাদের অপ্রাপ্তির অসংখ্য জায়গা রয়েছে। শুধু কাউনিয়া উপজেলা নয়, গোটা উত্তরবঙ্গ যেভাবে উন্নয়নবৈষম্যের শিকার হয়ে আসছে, প্রত্যেকটা বিষয়ে আমাদের দীর্ঘ সময়ের আক্ষেপ ও হতাশা রয়েছে।

ঢাকা থেকে রংপুরে রেলপথে আসতে গেলে সিরাজগঞ্জ থেকে এত দূর ঘুরে বগুড়া হয়ে তারপর আমাদের আসতে হয়। যদি বগুড়া থেকে সিরাজগঞ্জ রেললাইন থাকত, রংপুর অঞ্চলের মানুষের ঢাকা থেকে রংপুর আসতে অন্তত চার ঘণ্টা সময় কম লাগত।’

ঈদ উপলক্ষে ‘স্পেশাল’ ট্রেনেও উত্তরাঞ্চল বৈষম্যের শিকার উল্লেখ করে আখতার হোসেন বলেন, ‘দুর্ভাগের বিষয়, আমাদের উত্তরাঞ্চেলের মানুষকে ঈদের সময় ট্রেনের ছাদে করে আসতে হয়।

আমাদের জন্য স্পেশাল ট্রেন থাকে না। রংপুরের মানুষ যাতে সহজে ঢাকা-রংপুর যাতায়াত করতে পারে, সে জন্য সড়কপথ ও রেলপথের যে সংস্কার প্রয়োজন, সেই সংস্কারের জন্য এনসিপি, বিএনপি, জামায়াত—সকলকে এই সুরে কথা বলতে হবে। উত্তরাঞ্চেলের স্বার্থে আমরা কখনো মতপার্থক্যকে প্রাধান্য দেব না।’

পড়ুন>>৯ দিনে করোনায় সনাক্ত ২৭ জন: আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের

সম্প্রীতি ও ঐক্য সমাবেশে তিস্তা নদী সমস্যা নিয়েও কথা বলেন, এনসিপির সদস্যসচিব। আখতার হোসেন বলেন, ‘যদি তিস্তা নদীকে শাসন করা হতো, বাঁধ থাকত, নদীর গভীরতা থাকত, পানির প্রবাহ সঠিকভাবে হতো, তিস্তা নদীকে কেন্দ্র করে শিল্পাঞ্চল গড়ে উঠত। তাহলে এই নদী আমাদের জন্য কয়েকগুণ সৌভাগ্যের প্রতীক হতো।

সম্প্রতি আমরা সে বিষয়গুলো নিয়ে কথা বলেছি। সরকার উদ্যোগ গ্রহণ করেছে। আমরা আশাবাদী, দলমতের পার্থক্য চাই না। আমরা আমাদের তিস্তা সমস্যার সমাধান চাই।

কাউনিয়া উপজেলাকে পিছিয়ে পড়া অঞ্চল থেকে এগিয়ে নিতে শিক্ষাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান আখতার হোসেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তির উপযোগী করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলা ও ভর্তি–ইচ্ছুদের যে ধরনের পরামর্শ ও উদ্যোগ গ্রহণের প্রয়োজন, তা গ্রহণ করবেন বলেও জানান তিনি।

কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিভার্সিটি অ্যান্ড মেডিকেল স্টুডেন্সেস অ্যাসোসিয়েশন (আমসা)র আয়োজন সোমবার দুপুরে সস্প্রতি ও ঐক্য সমাবেশ এবং নবীন বরণ অনুষ্ঠান আমসার প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা।

তিনি বলেন আমি ভরসা ফাউন্ডেশন সৃষ্টি করে  এলাকার মানুষের উন্নয়নে কাজ করতে চাই,আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে তিস্তা বাঁচাও আন্দোলন সফল করে দাবী করে এলাকার উন্নয়ন করতে চাই।

তিনি আরো বলেন, ইতিপূর্বে উন্নয়নের নামে বিগত সরকারের কিছু মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। সাধারণ মানুষের ভাগ্যর উন্নয়ন হয়নি।

 পড়ুন>>ঙভূরুঙ্গামারীতে ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির এ টি এম আজম খান অতিথির বক্তব্যে বলেন, আমরা এ অঞ্চলের মানুষ বিগত সময়ে বৈষম্য শিকার হয়ে  উন্নয়ন বঞ্চিত ছিলাম, আমাদের কে উন্নয়নের নামে মফিজ এলাকার মানুষ হিসেবে পরিচিত করেছে। আমি এমপি হলে এ এলাকার মানুষের উন্নয়নে পিছপা হবোনা। উন্নয়নের সাথে ঐক্য মত থাকবো।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সালাম, আমসার সাবেক সভাপতি শামীম আল মামুন সবুজ, সাবেক প্রতিষ্ঠাতা সদস্য ডাক্তার ফেরদৌস হাসান জনি, মোস্তাফিজার রহমান রানা, মুসাব্বির হোসেন, ইঞ্জিনিয়ার খোরশেদ আলম, সাব্বির হোসেন প্রমূখ।

পরে উপজেলা কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তরুণ সমাজেই পারে স্বচ্ছতার নতুন বাংলাদেশ গড়তে -আখতার হোসেন

আপডেট সময় : ১০:৪৭:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫