ঢাকা ১১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহা-হিসাব নিরীক্ষক কার্যালয়ে ৩৪৭ পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নতুন ট্রাফিক ও সম্পত্তি আইন পাস করল কাতারের শুরা কাউন্সিল শিল্পাঞ্চল ও কেপিআই নিরাপত্তায় আনসার সদস্যদের সর্বোচ্চ প্রস্তুতি: মহাপরিচালক সুন্দরবনে দুই বাহিনীর গোলাগুলির ঘটনায় পাঁচ জেলে অপহৃত এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির মোংলা বন্দর হবে দেশের নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী মুচলেকা দিয়ে আদালত থেকে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি মানিকগঞ্জে ট্রিপল মার্ডার: চার ভাইসহ পাঁচজনের মৃত্যুদণ্ড ও আটজনের যাবজ্জীবন খুলনায় চুইঝালের শতকোটি টাকার বাণিজ্যিক সম্ভাবনা রেল দরপত্র জালিয়াতির তদন্ত নিয়ে গড়িমসি, জানেন না সময়সীমা জিএম

ডোমারে বাল্যবিয়ে ও শিশু অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • আপডেট সময় : ০৯:১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ১৭৬ বার পড়া হয়েছে

ডোমারে বাল্যবিয়ে ও শিশু অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডোমারে বাল্যবিয়ে ও শিশু অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

“বাল্যবিবাহ রুখবো, আগামীর সম্ভাবনা গড়বো” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে শিশু অধিকার বিষয়ক সংগঠন ‘অ্যান্টি চাইল্ড ম্যারিজ অর্গানাইজেশন’ জেলা শাখার উদ্যোগে বাল্যবিয়ে ও শিশু অধিকার বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৮শে মে সকালে উপজেলার ১০নং হরিণচড়া ইউনিয়নের হংসরাজ দ্বিমুখী বালিকা বিদ্যালয়ের হলরুমে অ্যান্টি চাইল্ড ম্যারিজ অর্গানাইজেশনের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম।

হংসরাজ দ্বিমুখী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুকের সভাপতিত্বে এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন অ্যান্টি চাইল্ড ম্যারিজ অর্গানাইজেশনের নীলফামারী জেলা পরিচালক মাহমুদ হাচান, সহকারী পরিচালক আব্দুর রশিদ, সহকারী আইটি সচিব মাহিয়ান, দপ্তর সম্পাদক সিয়াম ইসলাম, শিক্ষা ও সচেতনতা সম্পাদক শ্রী অনিমেষ অধিকারী, স্বেচ্ছাসেবক সমন্বয় সম্পাদক তামিম ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শ্রী জীবন রায় প্রমুখ।

এছাড়াও উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দ্বায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের সমাজকর্মী আসমাউল হাসান।

পড়ুন>> লালমনিরহাট সীমান্তে জিরোলাইনে শিশুসহ ১৩ জন: পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

নীলফামারী জেলা এসিএমও’র উপ-পরিচালক সাঈদ বিন সিয়ামের সঞ্চালনায় উক্ত কর্মশালায় বাল্যবিবাহ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বাল্যবিবাহের কারণে একুশ শতকে এসেও শিক্ষা থেকে বঞ্চিত বাংলাদেশের ৬৬ শতাংশ মেয়ে।

আগামী প্রজন্মের সুস্থভাবে বেড়ে উঠা ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতেও বাল্যবিবাহ একটি বড় বাঁধা। নারী শিক্ষার অগ্রগতি ব্যহত হওয়া ছাড়াও বাল্যবিবাহের কারণে মাতৃমৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। মা হতে গিয়ে প্রতি ২০ মিনিটে একজন মা মারা যাচ্ছেন। প্রতি ঘন্টায় মারা যাচ্ছে একজন নবজাতক।

বাল্যবিবাহ সংকুচিত করে দেয় কন্যা শিশুর পৃথিবী। সবাই সচেতন হলে কন্যা শিশুদের অধিকার প্রতিষ্ঠা হবে। দেশে মা ও শিশুর অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডোমারে বাল্যবিয়ে ও শিশু অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫