ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষিপণ্যের আমদানিনির্ভরতা কমিয়ে উৎপাদন বাড়াতে হবে: প্রধানমন্ত্রী দেশীয় কৃষি উৎপাদন বৃদ্ধিতে আমদানিনির্ভরতা কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ইয়েমেনের হুথিদের ক্রমবর্ধমান চাপে সংকটে সৌদি আরব: বাড়ছে পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকি নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলন: শি জিনপিংয়ের ৫ দফা প্রস্তাব ও বিশ্ব ভূ-রাজনীতির নতুন সমীকরণ ছয় ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ আজ সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ জন নিয়োগ: আবেদনের সময় ও পদ্ধতি স্ত্রীসহ ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের সম্পদ ক্রোকের নির্দেশ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে ৮৬ পদে কর্মী নিয়োগ, আবেদনের শেষ ১৯ সেপ্টেম্বর

ডোমারে পৌর এলাকায় রিক্সা, ভ্যান ও অটোবাইকের টোলমুক্ত রাখার দাবীতে সড়ক অবরোধ

ডোমার (নীলফামারী ) থেকে মোসাদ্দেকুর রহমান সাজূ
  • আপডেট সময় : ০৭:৩১:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩ ১৫৪ বার পড়া হয়েছে

ডোমারে পৌর এলাকায় রিক্সা, ভ্যান ও অটোবাইকের টোলমুক্ত রাখার দাবীতে সড়ক অবরোধ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর ডোমারে পৌর এলাকায় রিক্সা, ভ্যান ও অটোবাইকের টোলমুক্ত রাখার দাবীতে চালকদের সড়ক অবরোধ কর্মসুচি পালন।

ডোমার পৌর এলাকার সকল রিক্সা, ভ্যান, অটোবাইককের পৌরসভা এলাকাকে টোলমুক্ত করার দাবিতে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছেন রিকশা-ভ্যান ও অটো চালকেরা।

শনিবার ৩ জুন সকালে ডোমার রেলগেট মোড়ে এই অবরোধ কর্মসূচি শুরু করেন তাঁরা। সকাল থেকে কয়েকশত রিকশা-ভ্যান ও অটোরিকশার চালক অবস্থান নিয়ে শহরের প্রধান সড়কে বিক্ষোভ করছেন। দাবী আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।

টোল আদায়কারীদের হুশিয়ারী দিয়ে বক্তব্য দেন ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। তিনি বলেন ডোমার পৌরসভার টোল আদায়ের বিষয়টি আমরা প্রশাসনকে অবগত করেছি।

যারা এই চাঁদাবাজীর সাথে জড়িত আছে তাদের মুখোশ উন্মোচন করতে হবে। জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশে কোনো চাঁদাবাজের ঠাঁই হবেনা। এসময় আরো বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নেতা গোলাম কুদ্দুস আইয়ুব, সমাজসেবক নুরুজ্জামান বাবলা প্রমুখ।

এদিকে আন্দোলনকারীরা বলেন, আমরা শহরের বাইরে গেলেই পৌরসভাকে টোল দিতে হয়। সকালে গাড়ি নিয়ে খালি পকেটে বের হই, পকেটে কোনো টাকা থাকেনা তখন তাদের টোল না দিলে তারা গাড়ির চাবী নিয়ে রেখে দেন।

এবিষয়ে ডোমার পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজা বলেন, জুন থেকে জুন এক বছরের জন্যে পৌরসভা হতে ৬ লক্ষ টাকায় ইজারা দেওয়া হয়েছে।

সরকারী নিয়ম অনুযায়ী অটোরিক্সা প্রতি ১৫শত টাকা ও প্রতি অটোভ্যান গাড়ী ৫ শত টাকা দিয়ে বাৎসরিক লাইসেন্স নবায়ন করতে হবে। রশিদ ছাড়া টাকা নেওয়ার ব্যাপারে পৌরসভা কর্তৃপক্ষের কোনভাবে সংশ্লিষ্টতা নেই।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডোমারে পৌর এলাকায় রিক্সা, ভ্যান ও অটোবাইকের টোলমুক্ত রাখার দাবীতে সড়ক অবরোধ

আপডেট সময় : ০৭:৩১:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩