ডোমারে নবাগত সিভিল সার্জন ডাঃ আব্দুর রাজ্জাকের মতবিনিময়
- আপডেট সময় : ০৮:১৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ ১৫১ বার পড়া হয়েছে
ডোমারে নবাগত সিভিল সার্জন ডাঃ আব্দুর রাজ্জাকের মতবিনিময়
নীলফামারী জেলায় সদ্য নিয়োগপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আব্দুর রাজ্জাক ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময়ের পাশাপাশি হাসপাতালের ডেন্টাল ইউনিটের উদ্বোধন ঘোষণা করেন।
সোমবার (১৭ই মার্চ) সকালে ডোমার মডেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন নবাগত জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুর রাজ্জাক।
মডেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারীর সভাপতিত্বে সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পড়ুন>> সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে ৪১ লক্ষাধিক টাকার ভারতীয় পন্য আটক করে বিজিবি
উক্ত মতবিনিময় সভা শেষে হাসপাতালের নতুন সংযোজন হিসেবে ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন করেন নবাগত জেলা সিভিল সার্জন। এরপর তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের সেবাদান কার্যক্রম পর্যবেক্ষণ ও পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন।
মতবিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক, স্বাস্থ্য পরিদর্শক, স্যানিটারি ইন্সপেক্টর, মেডিকেল টেকনোলজিস্ট,স্বাস্থ্য সহকারী ও কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজনে নবাগত জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুর রাজ্জাককে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























