ডোমারে তিন দিনব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ডোমারে তিন দিনব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএবিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে রাণীশংকৈলে ১২৬ অস্বচ্ছল নারীকে সেলাই মেশিন বিতরণ কাউনিয়ায় কৃষি জমির জলাবদ্ধতা নিরসনে সেতুর মুখে আটকে থাকা কচুরিপানা অপসারণ করলো বিএনপির নেতা-কর্মীরা  বড় আলেম বানানোর স্বপ্ন পূরণ হয়নি জুলাই শহীদ নাসিরের বাবা-মায়ের  ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলার সীমান্তে ভারতীয় স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা সাংবাদিক আবুল হাসনাত তুহিন: ৪ আগস্টের সেই রক্তাক্ত স্মৃতি, আজও স্বীকৃতির অপেক্ষায় নওগাঁয় রাতে সিয়াম ফল ভান্ডারের মালিককে মারধোর করে টাকা চুরির অভিযোগ চিলাহাটিতে অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম ব্যবহার করে নতুন আরেকটি বিদ্যালয় চালু করার অভিযোগে সংবাদ সম্মেলন এইচএসসি উত্তরপত্রে শিক্ষার্থীদের দিয়ে কাজ করানোর ভিডিও ভাইরাল সৈয়দপুরে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

ডোমারে তিন দিনব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
ডোমারে তিন দিনব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন

ডোমারে তিন দিনব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন

কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় নীলফামারীর ডোমারে তিন দিনব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান সরকার ফারহানা আকতার সুমি।

মঙ্গলবার ৪ জুন সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এই মেলার আয়োজন করে।

দুপুরে মেলা প্রাঙ্গণ হতে একটি বর্ণাঢ্য র‍্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সরকার ফারহানা আকতার সুমি। এরপর তিনি মেলার প্রতিটি স্টল ঘুরে দেখার পর আলোচনা সভায় মিলিত হন।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আলম বিপিএএ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান সরকার ফারহানা আখতার সুমি।

এছাড়াও বক্তব্য প্রদান করেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দীলিপ কুমার মুখোপাধ্যায়,মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম প্রমুখ।

উক্ত কৃষি মেলায় সর্বমোট ১৯টি স্টল স্থান পায়। এছাড়াও মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্যে উম্মুক্ত থাকবে এবং আগামী ৬ জুন মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!