ডোমারে জাতীয় পুষ্টি সপ্তাহের শুভ উদ্বোধন করলেন হ্যাপি
- আপডেট সময় : ০৫:১৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩ ৪১২ বার পড়া হয়েছে
নীলফামারীর ডোমারে জাতীয় পুষ্টি সপ্তাহের শুভ উদ্বোধন করলেন হ্যাপি।
ডোমার “মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে ৭ দিনব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহের শুভ উদ্বোধনে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
বুধবার ৭ জুন সকাল এগারোটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ৭ জুন থেকে ১৩ জুন পর্যন্ত সাতদিন ব্যাপী পুষ্টি সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এবং উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আল-আমিন রহমানের সঞ্চালনা করেন।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমওডিসি) ডাঃ কামরুল হাসান নোবেল, উপজেলা জানো প্রকল্পের ম্যানেজার মঈন উদ্দিন, ফিল্ড অফিসার বেলাল হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, কম খেলে বেশি দিন বেঁচে থাকা যায়, অথচ আমরা এর উল্টোটা করি আমরা খেতে বসলে পেট পুড়ে খাই। তবে এই খাওয়াটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর।
আপনারা আপনাদের প্রজন্মের প্রতি স্বাস্থ্য ও পুষ্টির বিষয়ে সচেতন থাকবেন, কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত।
এর পাশাপাশি পুষ্টিযুক্ত খাবার এবং পুষ্টির গুনাগুণ সম্পর্কে বিষদ আলোচনা তুলে ধরেন বক্তারা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























