admin
৩০ নভেম্বর ২০২৪, ১০:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিআরইউ সভাপতি সালেহ, সাধারণ সম্পাদক সোহেল

ডিআরইউ সভাপতি সালেহ, সাধারণ সম্পাদক সোহেল

 

ডিআরইউ সভাপতি সালেহ, সাধারণ সম্পাদক সোহেল

ডিআরইউ সভাপতি সালেহ, সাধারণ সম্পাদক সোহেল
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ২০২৫ সালের জন্য সভাপতি হিসেবে আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক হিসেবে মাইনুল হাসান সোহেল নির্বাচিত হয়েছেন।

পড়ুন>> বিপ্লব ও অর্ন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ করতেই দরবার ও মাজারে হামলা -ভিসিসি

সভাপতি পদে দ্বিতীয় অবস্থানে থাকা মুরসালিন নোমানীর চেয়ে দ্বিগুণ ভোট পেয়ে নির্বাচিত হন আবু সালেহ আকন। তিনি মোট ভোট পেয়েছেন ৮০১টি। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত মাইনুল হাসান সোহেল মোট ভোট পেয়েছেন ৫৪৫ ভোট।

শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হয় বিকেল ৫টায়। দিনভর উৎসবমুখর পরিবেশে সাধারণ সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ শেষ হওয়ার একঘণ্টার মধ্যে ভোটের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটি।

সোয়া ৬টার দিকে ডিজিটাল পদ্ধতিতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক এম এ আজিজ।

ডিআরইউ নির্বাচনে এবার সভাপতি পদে ভোটে প্রতিদ্বন্দ্বীতা করেন তিন জন। তাদের মধ্যে এর আগের দুইবার নির্বাচিত সভাপতি বাসসের চীফ রিপোর্টার মুরসালিন নোমানী ৪৯৬ ভোট পেয়ে দ্বিতীয়, শরিফুল ইসলাম (বিলু) ১০২ ভোট পান। নয়া দিগন্তের চীফ রিপোর্টার আবু সালেহ আকন সর্বোচ্চ ৮০১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন।

সহসভাপতি পদে গাজী আনোয়ার ও ওসমান গণি বাবুল প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে গাজী আনোয়ার ৬৯৮ পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হোন।

সাধারণ সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বীতা করেন। তাদের মধ্যে আব্দুল্লাহ আল কাফি ২৮৯ ভোট, মাহমুদুল হাসান ২১০ ভোট, শাহনাজ শারমীন ৩৬৪ ভোট পান। সর্বোচ্চ ৫৪৮ ভোট পেয়ে নির্বাচিত হোন।

যুগ্ম সম্পাদক পদে মো. জাফর ইকবাল ভোট পান ৬৪৪ ভোট, নাদিয়া শারমিন ৭২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বীতা করেন। তাদের মধ্যে এম এম জসিম ৪২৬ ভোট, এস এম মিজান ২৯৩, সৈয়দ সাইফুল ইসলাম ১০১ ভোট পান। সর্বোচ্চ ৫৫০ ভোট পেয়ে নির্বাচিত হন আবদুল হাই তুহিন।
দপ্তর সম্পাদক পদে তুমুল প্রতিদ্বন্দ্বীতা হয়। এ পদে কিরণ শেখ ভোট পান ৬৫৬ ভোট, তবে রফিক রাফি ৬৮৩ ভোট পেয়ে নির্বাচিত হোন।

নারী বিষয়ক সম্পাদক পদে ফারহানা হক নীলা ভোট পান ৪০১। সর্বোচ্চ ৯০৭ ভোট পেয়ে নির্বাচিত হন রোজিনা রোজী।

প্রচার প্রকাশনা পদে মো. মোহসিন হোসেন ভোট পান ৫৩৬, ৭৮২ ভোট পেয়ে নির্বাচিত মিজান চৌধুরী।
তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে দেলোয়ার হোসেন মহিন ৫৮৪ ভোট পান, মো. শরিফুল ইসলাম ৬৩২ ভোট পেয়ে নির্বাচিত হন।

ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা ৫২৫ ভোট পান মজিবুর রহমান ৭৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
কার্যনির্বাহী কমিটির সদস্য পদে মো. জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির) সর্বোচ্চ ৯২৭ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেন।

৮৩৪ ভোট পেয়ে দ্বিতীয় হন আক্তারুজ্জামান, ৭৬৬ ভোট পেয়ে তৃতীয় বোরহান উদ্দীন, ৭০৯ ভোট পেয়ে আমিনুল হক ভূঁইয়া চতুর্থ, ফারুক আলম ৬৩৬ ভোট পেয়ে পঞ্চম, ৫০৬ ভোট পেয়ে সুমন চৌধুরী ষষ্ঠতম ও সলিম উল্ল্যাহ (এসআই সলিম) ৪০৬ ভোট পেয়ে সপ্তম স্থান অধিকার করেন।

বিনা প্রতিদ্বন্দ্বীতায় অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংস্কৃতিক সম্পাদক মো. এমদাদুল হক খান ও আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ) কল্যাণ সম্পাদক পদে রফিক মৃধা নির্বাচিত হন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপালে ডেঙ্গুর চাপ বাড়ছে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যিহত

বিরলের আবু বক্কর সিদ্দিক বিকেএসপিতে প্রশিক্ষণের জন্য উত্তীর্ণ

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত

সরাইলে মাছ শিকার প্রতিযোগিতায় দুই কাতলা ধরে ২ লাখ ৩০ হাজার টাকা জিতলেন হান্নান

বরিশালে সমকাল অফিসের ভেতরে সাবেক ব্যুরো প্রধানের রহস্যজনক মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

নতুন মিউজিক ভিডিওতে নতুন রূপে হাজির মডেল দেবজ্যোতি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দার পানি বৃদ্ধি: পানিবন্দী আড়াই হাজার পরিবার

ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

নওগাঁয় সংবাদ সম্মেলন: প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক পরিবার

১০

জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সংবিধান সংশোধনের পথে সরকার: চিফ হুইপ

১১

শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনই লক্ষ্য নয়, আখিরাতের সফলতার জন্যও কাজ করতে হবে: এটিএম আজহার

১২

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

১৩

জাপানের কাছে বড় হারে হকি জুনিয়র বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

১৪

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দামে রেকর্ড, পাম্পের ডিসপ্লেতে জায়গা হচ্ছে না নতুন দামের

১৫

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি: আড়াই হাজার পরিবার পানিবন্দী, তলিয়েছে ৩৬২ হেক্টর ফসলি জমি

১৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ: প্রভাষক ও সহকারী অধ্যাপকসহ আবেদনের সুযোগ

১৭

প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা সহজ করতে ৪১ দেশে কার্যক্রম সম্প্রসারণ

১৮

ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের, ব্যাটিং ব্যর্থতায় আক্ষেপ

১৯

ব্যয় সংকোচনের চাপে নিম্নআয়ের মানুষ, আইএমএফের নীতি নিয়ে অক্সফামের উদ্বেগ

২০
error: Content is protected !!