ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতি বাংলাদেশির মাথায় ৬৪৬ ডলার বৈদেশিক ঋণ: বিশ্বব্যাংক দুর্নীতিতে অনেক সমবায় সমিতি অকার্যকর হয়ে পড়েছে: রাষ্ট্রপতি ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট: সামনে বড় চ্যালেঞ্জ ৩৫ টাকা দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ডিএমপি: জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যায় বিচার শুরুর নির্দেশ লন্ডনে উদ্বোধন হলো প্রবাসী চট্টগ্রামবাসীর স্থায়ী ঠিকানা ‘চাটগাঁ হাউস’ দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন ওপেনার সাদমান ইসলাম বাংলাদেশ শিপিং করপোরেশনে ৩৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ শান্তি কোনো বিলাসিতা নয়, অক্সফোর্ড ইউনিয়নে কাতারের প্রধানমন্ত্রীর আহ্বান

ঠাকুরগাঁওয়ে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে দুই শিক্ষার্থীর মৃত‍্যু

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ১০:৫৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭৮ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে দুই শিক্ষার্থীর মৃত‍্যু

সাপের কামড়ে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত শিক্ষার্থীরা হলেন- ৭ বছরের আদিত্য ও ১২ বছর জান্নাত।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। নিহত জান্নাত সদর উপজেলার দানারহাট সৈয়দপুর গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে ও আদিত্য ইয়াকুবপুর গ্রামের সনাতনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, জান্নাত রাতে বাড়িতে ঘুমিয়ে ছিল। হঠাৎ রাত ১২টার পর সাপ কামড়ে দেয়। এতে ব্যথা অনুভব করে সে। পরে ধীরে ধীরে সারা শরীরে বিষ উঠে যায়। হাসপাতালে নেয়ার পথেই মারা যায় জান্নাত। সে সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়তো।

অন্যদিকে, আদিত্যকেও ঘুমন্ত অবস্থায় সাপ কামড়ে দেয়। এ সময় বেশ কয়েকবার বমি করে সে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসক। দিনাজপুর নেয়ার পথেই সেও মারা যায়। আদিত্য ওই ইউনিয়নের কালুক্ষেত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী অফিসার বেলায়েত হোসেন জানান, দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনেছি। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু কাম্য নয়। সবাইকে আরো সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁওয়ে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে দুই শিক্ষার্থীর মৃত‍্যু

আপডেট সময় : ১০:৫৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪