ঠাকুরগাঁওয়ের আন্তঃজেলা চোরচক্রের হোতা কুখ্যাত রাজ্জাক মারা গেছেন
- আপডেট সময় : ০৬:৩৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫ ৮২ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের আন্তঃজেলা চোরচক্রের হোতা কুখ্যাত রাজ্জাক মারা গেছেন
ঠাকুরগাঁওয়ের আন্তঃজেলা চোরচক্রের হোতা কুখ্যাত রাজ্জাক মারা গেছেন।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের বাসিন্দা বহিষ্কৃত পৌর কাউন্সিলর আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের মূল হোতা ৪৮ মামলার আসামি আব্দুর রাজ্জাক (৪৭) শুক্রবার ৩০ মে ভোর সাড়ে ৫টায়
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্নালিল্লাহে….রাজিউন)।
মৃত রাজ্জাকের ছোটভাই মোঃ রণি এ মৃত্যুসংবাদ নিশ্চিত করেন। মৃত রাজ্জাক রাণীশংকৈল পৌর শহরের মৃত মকবুল হোসেনের ছেলে।
প্রসঙ্গত গত মঙ্গলবার ২৭ মে দুপুরে পীরগঞ্জ পৌর শহরের মাস্টার মোড়ে মোটরসাইকেল চুরি করার সময় স্থানীয় জনতার হাতে আটক হন রাজ্জাক।
পড়ুন>> ভুয়া ডাক্তার নেই; মেডিকেল এসিস্ট্যান্ট থাকায় স্বস্তিতে সেবা গ্রহিতাগণ
উত্তেজিত জনতার বেধড়ক গণপিটুনিতে রাজ্জাক অসুস্থ হয়ে পড়লে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























