ট্যাকেরঘাট নীলাদ্রিতে নৌকায় করে মাদক বিক্রি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ট্যাকেরঘাট নীলাদ্রিতে নৌকায় করে মাদক বিক্রি : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল এমপি আয়নুল হকের ওপর হামলা ও গাড়ী ভাঙ্গচূর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নিয়মিত খেলা উচিত: জেসন গিলেস্পি চা শ্রমিকদের ৮ দফা দাবি: বিশেষ তদন্ত টিম গঠনের আশ্বাস শ্রমমন্ত্রীর নাগেশ্বরীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ‎​ দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড়

ট্যাকেরঘাট নীলাদ্রিতে নৌকায় করে মাদক বিক্রি

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : সোমবার, ১৬ জুন, ২০২৫
ট্যাকেরঘাট নীলাদ্রিতে নৌকায় করে মাদক বিক্রি

 

 

ট্যাকেরঘাট নীলাদ্রিতে নৌকায় করে মাদক বিক্রি

 

 

 

সুনামগঞ্জের তাহিরপুরে অবস্থিত নিলাদ্রী পর্যটন স্পটে একটি চক্র নৌকায় করে বিদেশি মদ ও বিয়ার বিক্রি করছিল।

 

 

খবর পেয়ে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চক্রটির সদস্যরা নৌকা ফেলে পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত নৌকা থেকে বিপুল পরিমাণ মদ ও বিয়ার জব্দ করা হয়।

পড়ুন>>শ্রীবরদীতে সুদের টাকার জন্য গাছে বেঁধে নির্যাতন!

 

 

রোববার বিজিবির সিলেট সেক্টরের সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে। বিজিবি জানায়, তাহিরপুরের টেকেরঘাট কোম্পানী হেডকোয়ার্টারের টহল দল বারকিসহ ওই মাদকের চালান জব্দ করেছে।

 

 

জব্দকৃত বারকি নৌকা এবং বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ ও বিয়ারের মোট মূল্য প্রায় এক লাখ ২০ হাজার টাকা। এই ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

 

এ ধরনের অবৈধ কার্যক্রম পর্যটন শিল্পের জন্য ক্ষতিকর এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। তাই বিজিবি এ ধরনের অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

 

ঙটঠ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!